• বুধবার, ১৩ মে ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম:
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির সাঁড়াশি অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ কটিয়াদীতে পানির গর্তে ডুবে ৩ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু মহানন্দা সেতুর টোল প্রত্যাহারের দাবিতে ডিসি অফিস ঘেরাও জনস্বাস্থ্য রক্ষায় তামাক কোম্পাানির সাথে আপোষ নয় শতাধিক তামাকবিরোধী সংগঠনের আহবান “নারায়ণগঞ্জের সদরে র‍্যাব-১১ এর অভিযানে ফেন্সিডিল, ইয়াবা জব্দ ও নগদ টাকাসহ একজন মাদক ব্যবসায়ী আটক পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরসহ আটক ১, জরিমানা ঝিনাইদহ সদর মধুহাটিতে জামায়াতের কর্মী সমাবেশে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা কালিয়াকৈরে ডাকাতির প্রস্তুতিকালে ৭ জন আটক -দেশীয় অস্ত্র উদ্ধার বটিয়াঘাটায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈ-মাসিক সভা ও পুরস্কার বিতরন এশিয়া পোস্ট-এর শুভ উদ্বোধনে এম মাসুদ রানা সুমনের অভিনন্দন ও শুভেচ্ছা

সুনামগঞ্জে ডিবি পুলিশ কর্তৃক বিদেশি মদসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

Muntu Rahman / ১৬৬ Time View
Update : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫

স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে বিদেশি মদসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানার আক্তাপাড়া এলাকার আব্দুল্লাহ আল মামুন (২০), পশ্চিম মাজেরটেক এলাকার জুনায়েদ আহমদ (২০) এবং রাতারগাঁও এলাকার মানিক মিয়া(২০)।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ডিবি পুলিশের একটি দল সুনামগঞ্জ সদর থানাধীন সদরগড় আলীর বাজারে অভিযান চালায়। অভিযানের নেতৃত্ব দেন এসআই তানজির আহমেদ। তার সঙ্গে ছিলেন এএসআই দিবাস চন্দ্র দাস, কনস্টেবল আদিলুর রহমান এবং কনস্টেবল ফরিদ মিয়া। অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে ২২ বোতল ভারতীয় ব্র্যান্ডের AC BLACK মদ উদ্ধার করা হয়। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত রেজিস্ট্রেশন বিহীন একটি বাজাজ প্লাটিনা মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD