• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ব্যবসায়ীর উপর হামলার অভিযোগ  বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পালমোনারি রিহ্যাবিলিটেশন বিষয়ে দিনব্যাপী হ্যান্ডস-অন কর্মশালা অনুষ্ঠিত কুষ্টিয়া দৌলতপুরে বিয়ের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ  দৌলতপুরে ফিলিপনগর ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত তাহিরপুরে যাদুকাটা ও পাটলাই নদীর ৬টি ঘাটে অতিরিক্ত টোল আদায় আইন শৃঙ্খলা কমির সভায় ক্ষোভ ঝাড়লেন উপজেলা বিএনপি নেতা” আশুগঞ্জে ৩৮ মামলার আসামি রাসেল ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির উদ্যোগে সোনারগাঁয়ে হিংস্র জন্তু শিয়াল উদ্ধার ও অসুস্থ প্রাণীকে চিকিৎসা এবং উদ্ধার কার্যক্রম কালিয়াকৈরে দৃস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে আর্থিক অনুদান প্রদান বাঁশখালীর পুকুরিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত সালিসি বৈঠকে দেড় লাখ টাকায় মীমাংসা, চেয়ারম্যান ও মেম্বার খাটুনির মজুরি হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ

সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে এক ব্যাক্তির মূত্য

Yeasir Arafat Mifta / ২৪৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

সীতাকুণ্ড(চট্টগ্রাম)প্রতিনিধি।

চট্টগ্রাম জেলার  সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে মান্নান (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

১৮ এপ্রিল বৃহস্পতিবার ভোরে চট্টগ্রাম জেলার  সীতাকুণ্ড  উপজেলার পৌর সদরের রেল লাইনে এ ঘটনা ঘটে।ট্রেনে কাটা পড়ে মান্নানের  শরীর থেকে মাথা আলাদা হয়ে গেছে। সে ভোলা জেলার লালমোহন উপজেলার মৃত সিদ্দিকের পুত্র। নিহত মান্নানের স্ত্রী আকলিমা আক্তার বলেন, আমার স্বামী একজন দিন মজুর। প্রতিদিন কাজ করে এসে আমার কাছে টাকা জমা রাখে। কিন্তু গতকাল রাতে ঘরে ফিরে আসেননি। ধারণা করেছিলাম কোথাও না কোথাও কাজ করছেন। কিন্তু সকাল দশটা বাজলেও স্বামী ঘরে না আসায় দুশ্চিন্তায় ছিলাম। হঠাৎ আমার নয় বছরের কন্যা সন্তান বলে মা রেললাইনের মধ্যে কার জানি লাশ পড়ে আছে। গিয়ে দেখো আব্বুর লাশ কিনা। গিয়ে দেখি নিথর দেহ থেকে মাতা পুরোটাই বিচ্ছিন্ন। পরে স্বামীর লুঙ্গি ও জুতো দেখে লাশ সনাক্ত করি। তিনি আরো বলেন, আমার দুটি মেয়ে কিভাবে এখন আমার সংসার চলবে এতিম দুই মেয়েকে নিয়ে আমি কোথায় যাব।

এ বিষয়ে,সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমজাদ আলী চৌধুরী বলেন, কয়টার দিকে কাঁটা পড়েছে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভোরে চট্টগ্রাম মুখি লেইনে এই ঘটনা ঘটে। এ বিষয়ে রেলওয়ে পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

##

মোঃআওরঙ্গজেব ভূঁইয়া

সংবাদদাতা, সীতাকুণ্ড

চট্টগ্রাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD