• রবিবার, ৩১ মে ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ওসি এল এসডির বিরুদ্ধে অপপ্রচার সত্য প্রকাশে আপসহীন থাকার আহ্বান বক্তাদের নিয়োগ সিন্ডিকেট ও দুর্নীতির অভিযোগ নওগাঁ জেলা জজ আদালতের সাবেক সেরেস্তাদারকে কারণ দর্শানোর নোটিশ বিশ্বম্ভরপুরে ‘ডলুরা যুব জাগরণ পরিষদ’-এর ঈদ উপহার বিতরণ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ২৯টি চোরাই মোবাইল জব্দ পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ডাক্তার মোখতার আহমদ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে বিপুল মাদকদ্রব্য জব্দ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৪ নং বান্ধাবাড়ি ইউনিয়নবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হান্নান মোল্লার শুভেচ্ছা চন্দ্রায় শতাধিক বাস কাউন্টার বন্ধ,টিকিট না পেয়ে মহাসড়কে দিশেহারা লক্ষাধিক যাত্রী

সীতাকুণ্ডে গাড়ি চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু  

Muntu Rahman / ২৭১ Time View
Update : শুক্রবার, ৭ জুন, ২০২৪

সীতাকুণ্ড(চট্টগ্রাম)প্রতিনিধি।।

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় গাড়ির চাপায় মো. তৌহিদুল ইসলাম রিফাত (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার দিবাগত রাত প্রায় ১টার সময় চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কদমরসুল এলাকার ঢাকামুখী সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত রিফাত চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার চৌধুরী নগর এলাকার শহিদুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীর বরাতে হাইওয়ে পুলিশ জানায়, রাতে মহাসড়কের সীতাকুণ্ডের কদম রসুল এলাকা অতিক্রমের সময় হঠাৎ একটি গাড়িকে ওভারটেকের পর ব্রেক করলে মোটরসাইকেল আরোহী রিফাত মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কের মাঝখানে পড়ে যায়। একই মুখী দ্রুতগামী একটি অজ্ঞাত গাড়ি তাঁকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
উপজেলার বার আউলিয়া হাইওয়ে থানার ওসি খোকন চন্দ্র ঘোষ বলেন, দুর্ঘটনা পরবর্তীতে নিহতের মরদেহ উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
##
মোঃআওরঙ্গজেব ভূঁইয়া
সংবাদদাতা,সীতাকুণ্ড
চট্টগ্রাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD