• সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম:
কটিয়াদীতে বিশ্ব রক্তদাতা দিবস উদ্‌যাপন: দিনব্যাপী রক্তের গ্রুপ নির্ণয় ও উপহার সামগ্রী বিতরণ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে ১৬২ বোতল ভারতীয় সিরাপ জব্দ চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার কিশোরগঞ্জে রোগীর স্বজনকে আটকে মারধরের অভিযোগ ডা.মৌ-এর বিরুদ্ধে; ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন ভেড়ামারায় আদালতের নির্দেশে কবর থেকে গৃহবধূর লাশ উত্তোলন! তাহিরপুরে ৫২ পিস ইয়াবাসহ ১ ব্যবসায়ী আটক কালিয়াকৈরে প্রিপেইড মিটারের রাজত্ব-অন্ধকারে হাজারো মানুষের ভোগান্তি, চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তাহিরপুরে ব্যতিক্রমী পারাপার ব্যবস্থা, উঠেছে নানা প্রশ্ন চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা

সিপিএসসি, র‍্যাব-৫, রাজশাহীর অভিযানে ১৩৬ বোতল ফেন্সিডিল উদ্ধার’ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Muntu Rahman / ৪৫২ Time View
Update : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩

সিপিএসসি, র‍্যাব-৫, রাজশাহীর অভিযানে ১৩৬ বোতল ফেন্সিডিল উদ্ধার’ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রুহুল আমীন খন্দকার, বিশেষ প্রতিনিধি :: র‌্যাব-৫ বিভিন্ন সময় পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার, ধর্ষন মামলার আসামী গ্রেফতার, অস্ত্র উদ্ধার, মাদক উদ্ধার, জঙ্গী দমন, আসামী গ্রেফতার, ভিকটিম উদ্ধার ও যাবজ্জীবন মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতারের অভিযান পরিচালনা’সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার আসামী গ্রেফতারে অভিযান অব্যহত রয়েছে।

এর’ই ধারাবাহিকতায় র‍্যাব-৫ কতৃক অদ্য বৃহস্পতিবার ৩১-শে আগস্ট ২০২৩ তারিখ বিকাল ৪ ঘটিকায় রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন বানেশ্বর ট্রাফিক মোড় নামক এলাকায় অপারেশন পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময়ে যথাক্রমে, ফেন্সিডিল-১৩৬ বোতল, ট্রলিব্যাগ- ০১টি উদ্ধার মূলে জব্দ করা হয়।

অভিযানে গ্রেফতারকৃত মাদক কারবারি আসামীর নাম হলো- মোঃ কুরবান শেখ @ কুরমান (২৪), পিতা- মোঃ রেজাউল শেখ, সাং- আগলা (নোবেলের মোড়), থানা- বেলপুকুর, রাজশাহী মহানগরী।

ঘটনার বিবরণে প্রকাশ : গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন বানেশ্বর তিন রাস্তার ট্রাফিক মোড়স্থ বানেশ্বর টু সারদাগামী পাঁকা রাস্তার বিলবোর্ডের পার্শ্বে ত্রিভুজ আকৃতির আইল্যান্ডের উপর ০১জন লোক অবৈধ মাদকদ্রব্য নিয়ে অবস্থান করিতেছে।

বিষয়টি জানা মাত্রই ঘটনাস্থল বানেশ্বর তিন রাস্তার ট্রাফিক মোড়স্থ বানেশ্বর টু সারদাগামী পাঁকা রাস্তার বিলবোর্ডের পার্শ্বে ত্রিভুজ আকৃতির আইল্যান্ডের উপর র‍্যাবে টিম পৌছালে ০১ জন লোক দৌড়ে পালানোর চেষ্টাকালে তাকে ঘটনাস্থলেই আটক করে। ধৃত আসামীর হেফাজতে থাকা ট্রলি ব্যাগের ভিতরে তল্লাশী করে উক্ত ফেন্সিডিল উদ্ধার করতে সক্ষম হন।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, উপরোক্ত ঘটনায় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর বিরতিহীন চলমান অভিযানে সিপিএসসি, র‍্যাব-৫, রাজশাহী কর্তৃক ১৩৬ বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ী আসামীকে গ্রেফতারের বিষয়টি আজ বৃহস্পতিবার (৩১-শে আগষ্ট, ২০২৩ ইং) সিপিসি র‍্যাব-৫, কতৃক ই-মেইল যোগে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে।

ইতোমধ্যেই র‍্যাবের পক্ষ থেকে অপরাধীদের কঠোর হুশিয়ারী দিয়ে জানানো হয় যে, দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে অবৈধ অস্ত্র-মাদকদ্রব্য উদ্ধার থেকে শুরু করে সকল প্রকার অরাজকতাকে রুখে দিতে র‍্যাব বদ্ধপরিকর। এ ছাড়াও র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের জিরো টলারেন্স ঘোষণার পাশাপাশি সর্বপ্রকার অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান গুলো চলমান থাকবে।

RUHUL AMIN, DHAKA-31/08/2023


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD