• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
র‍্যাবের অভিযানে রাজশাহীর কাটাখালী এলাকা হতে ২০ কেজি গাঁজা’সহ ২ মাদক কারবারিকে গ্রেফতার  বদলগাছীতে খাড়িতে গোসলে নেমে দম্পত্তির মৃত্যু নওগাঁয় জাতীয়তাবাদী নাগরিক সমাজের উদ্যোগে গাছের চারা বিতরণ , মাছের পোনা অবমুক্ত ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা কর্মসূচি “সোনারগাঁও, নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ১২ মামলার আসামি গিটু হৃদয়ে ভগ্নীপ্রতি রাসেলকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করেছে র‌্যাব-১১ যাদুকাটায় প্রশাসনের অভিযানে বালু খেকোদের হামলা, ড্রেজার মেশিন আটক “নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় বিলাসবহুল গাড়ি হতে ১৪০ কেজি গাঁজাসহ গাড়ী জব্দ করেছে নারায়ণগঞ্জ র‍্যাব-১১ জামালগঞ্জে বদলিজনিত বিদায়ে এসিল্যান্ড মিনহাজুল ইসলামকে সংবর্ধনা চাঞ্চল্যকর “১১০ কেভি বিদ্যুৎ কেন্দ্রর আনসার সদস্যদের শটগান ডাকাতি” মামলায় লুন্ঠিত আরো১ টি শটগান উদ্ধার পিআইজির প্রশিক্ষণে এমপি আবু সুফিয়ান জাতীয় সংসদে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে প্রস্তাব তোলার প্রতিশ্রুতি কালিয়াকৈরে হানিট্যাপ চক্রের ৪ সদস্য আটক

সিপিএসসি, র‍্যাব-৫, রাজশাহীর চলমান অভিযানে ৫.১ কেজি গাঁজা’সহ ০১ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Muntu Rahman / ৪৩১ Time View
Update : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩

সিপিএসসি, র‍্যাব-৫, রাজশাহীর চলমান অভিযানে ৫.১ কেজি গাঁজা’সহ ০১ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রুহুল আমীন খন্দকার, বিশেষ প্রতিনিধি :: র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‍্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ধর্ষণ, ছিনতাইকারী ও অপহরণ’সহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় সিপিএসসি, র‍্যাব-৫, রাজশাহী কর্তৃক ইং ০৯ অক্টোবর ২০২৩ তারিখ ০৬.১৫ ঘটিকায় রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন মেহেরচন্ডী নামক এলাকায় অপারেশন পরিচালনা করা হয়েছে। অপারেশন চলাকালীন সময় যথাক্রমে, (ক) গাঁজা- ৫.১ কেজি, (খ) মোবাইল ফোন- ০১টি, (গ) সীম কার্ড- ০২টি, (ঘ) নগদ- ২,০০০/- (দুই হাজার) টাকা উদ্ধার করতে সক্ষম হন।

অভিযানে গ্রেফতারকৃত মাদক কারবারি আসামী হলো- মোঃ শওকত আলী (৪৫), পিতা- মোঃ লিয়াকত আলী, স্থায়ী সাং- ভদ্রা (জামালপুর), থানা- চন্দ্রিমা, রাজশাহী মহানগর, এপি সাং- মেহেরচন্ডী উত্তর পাড়া, থানা- চন্দ্রিমা, রাজশাহী মহানগরী।

ঘটনার বিবরণে প্রকাশ : গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন মেহেরচন্ডী উত্তর পাড়াস্থ গ্রেফতারকৃত আসামী মোঃ শওকত আলী (৪৫) এর বসত বাড়ীতে ০১ জন ব্যক্তি মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করছে।

সংবাদটি পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থল গ্রেফতারকৃত আসামী মোঃ শওকত আলী (৪৫) এর বসতবাড়ীতে পৌছামাত্র র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ০১ জন ব্যক্তি বাড়ির গেট খুলে কৌশলে পালানোর চেষ্টা করে। ওই সময় র‍্যাবের টিম তাকে ঘটনাস্থলেই আটক করেন।

উক্ত আসামী রাজশাহী মহাগরীর একজন শীর্ষ মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য গাঁজা অজ্ঞাতস্থান হতে সংগহ করে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল। তার পিসিপিআর যাচাই করে জানা যায় যে, পূর্বে তার আরো ০৫ টি মাদক মামলা ও ০১ টি মারামারির মামলা’সহ সর্বমোট ০৬ টি মামলা রয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানায় মাদক আইনে মামলার প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, উপরোক্ত ঘটনায় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর বিরতিহীন চলমান অভিযানে সিপিএসসি, র‍্যাব-৫ কতৃক ৫.১ কেজি গাঁজা উদ্ধার তথা ০১ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের বিষয়টি আজ সোমবার (০৯ অক্টোবর, ২০২৩ ইং) সিপিসি র‍্যাব-৫, কতৃক ই-মেইল যোগে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে।

ইতোমধ্যেই র‍্যাবের পক্ষ থেকে অপরাধীদের কঠোর হুশিয়ারী দিয়ে জানানো হয় যে, দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে ধর্ষণ, অবৈধ অস্ত্র-মাদকদ্রব্য উদ্ধার থেকে শুরু করে সকল প্রকার অরাজকতাকে রুখে দিতে র‍্যাব বদ্ধপরিকর। এ ছাড়াও র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের জিরো টলারেন্স ঘোষণার পাশাপাশি সর্বপ্রকার অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান গুলো চলমান থাকবে।

RUHUL AMIN, DHAKA-09/10/2023


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD