• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সঙ্গে তাল মেলাতে বাড়াতে হবে ইংরেজি দক্ষতা বন্দরে হত্যা মামলার আসামি এস আরবি-১১ নিকট গ্রেফতার ১ চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে ডেঙ্গু মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত তেল গ্যাস নীতিতে পরিবর্তন নয় তবে ধারাবাহিকতা: পরিবেশ প্রতিমন্ত্রী বটিয়াঘাটায় বিভিন্ন ফার্মেসিতে মোবাইল কোর্ট, ২০ হাজার টাকা জরিমানা মিরশ্বরাই এ বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার উপজেলা কমিটি গঠিত চাঁপাইনবাবগঞ্জে প্রশাসনের উদ্যোগে উদ্ধার ২৩ টিয়া পাখি অবমুক্ত মহিপুুরে কারিতাসের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় চারাগাছ বিতরণ। স্কুলে যাওয়ার পথে অপহরণ,স্কুল ছাত্রীর অনিশ্চিত ভবিষ্যৎ,উৎবেগ আর উৎকণ্ঠায় মা,বাবাসহ পরিবারের সদস্যরা,আসামীরা প্রকাশ্যে ঘুরাফেরা করছে,পুলিশের গাফিলতির অভিযোগ। মুন্সিগঞ্জের গজারিয়ায় মহাসড়কে সড়ক দুর্ঘটনায় চালকসহ তিনজ আহত

সম্মিলিতভাবে সীমান্তে হত্যা বন্ধ করবে বিজিবি-বিএসএফ দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ কালে বিজিবি প্রধান

Zakir Hossain Mithun / ৬৩১ Time View
Update : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩

সম্মিলিতভাবে সীমান্তে হত্যা বন্ধ করবে বিজিবি-বিএসএফ দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ কালে বিজিবি প্রধান

রুহুল আমীন খন্দকার, বিশেষ প্রতিনিধি :: বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ বলেছেন, সীমান্তে যে মৃত্যুর ঘটনাগুলো ঘটছে, এগুলো অনাকাঙ্ক্ষিত। এগুলো আমরা সম্মিলিতভাবে বন্ধ করব। এ নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে আন্তরিকতার অভাব নেই। আমরা ডিজি, রিজিয়ন ও সেক্টর কমান্ডার পর্যায়ের আলোচনায় এ বিষয় গুলো নিয়ে কথা বলি। আমরা আশা করি এ বিষয়ে আমরা সামনে আরও ভালো ফলাফল পাব।

আজ সোমবার ( ২ জানুয়ারি ২০২৩ ইং ) দুপুরের দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কালিকচ্ছ পাঠশালা বিদ্যালয় মাঠে দুস্থদের মাঝে বিজিবির সৈজন্যে কম্বল বিতরণ করা হয়। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিজিবি প্রধান মেজর জেনারেল সাকিল আহমেদ এসব কথা বলেন।

বিএসএফের বাধায় আখাউড়া ইমিগ্রেশন ভবনের নির্মাণ কাজ বন্ধের ব্যাপারে বিজিবি মহাপরিচালক বলেন, সীমান্তের দেড়শ গজের মধ্যে কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ড আমরা বা বিএসএফ যারাই করি পারস্পরিক সমঝোতার মাধ্যমে হয়। তিনি বলেন, আখাউড়ার কাজটি শিগগিরই শুরু হবে। এটা নিয়ে আমাদের আলোচনা চলছে। যে কারণে কাজ বন্ধ ছিল, সেটি ইতোমধ্যেই সমাধান হয়ে গেছে।

তিনি আরও বলেন, সরাইল রিজিয়নে এই পর্যন্ত প্রায় ৪ হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সেই সঙ্গে সাড়ে ৬ হাজার দুস্থ মানুষকে আমরা স্বাস্থ্যসেবা দিয়েছি। আমাদের এ কার্যক্রম দুস্থ মানুষের কল্যানে সবসময় অব্যাহত থাকবে।

সম্মিলিতভাবে সীমান্তে হত্যা বন্ধ করবে বিজিবি-বিএসএফ দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ কালে বিজিবি প্রধান

এ সময় বিজিবি মহাপরিচালকের সঙ্গে উত্তর-পূর্ব রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শহীদুল ইসলাম ও ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সৈয়দ আরমান আরিফ প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আজ বিজিবির উত্তর-পূর্ব রিজিয়নের উদ্যোগে সরাইল উপজেলার ৫০০ দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

RUHUL AMIN, DHAKA- 02/01/2023


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD