• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
স্থল বন্দর বেনাপোল কাস্টমসের দুই সহকারী রাজস্ব কর্মকর্তা ও তিন সিপাই বরখাস্ত ১১ দলের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে কটিয়াদীতে জামায়াতের মিছিল ও লিফলেট বিতরণ যশোরে ‘চশমা সাইদ’ হত্যায় মেছো সুমন ও রোহিত আটক আবাসিক হোটেলে ডিবির অভিযান: অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় ১৪ তরুণ-তরুণী গ্রেফতার বটিয়াঘাটায় অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার নাটোর লালপুরে বাল্যবিবাহ, মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত বাঁশখালীতে গাঁজা সেবনের সময় হাতেনাতে দুই অটোরিকশা চালক আটক ,মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড বাঁশখালীতে প্রতিবন্ধী শিশুদের প্রারম্ভিক শনাক্তকরণ ও হস্তক্ষেপ জোরদারে এডভোকেসি সভা অনুষ্ঠিত সাংস্কৃতিক জাগরণে মুখরিত শিল্পকলা: নবজাগরণ সামাজিক সাংস্কৃতিক সংঘের দুই দিনব্যাপী উৎসব সম্পন্ন মুন্সিগঞ্জে ৯৯৯ কল পেয়ে নারী উদ্ধার

শান্তি সমাবেশকে কেন্দ্র করে মধ্যনগর উপজেলা আওয়ামী লীগে অন্তর্দ্বন্দ্ব

Zakir Hossain Mithun / ৪১৬ Time View
Update : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩

শান্তি সমাবেশকে কেন্দ্র করে মধ্যনগর উপজেলা আওয়ামী লীগে অন্তর্দ্বন্দ্ব

মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি
সুনামগঞ্জের মধ্যনগরে আওয়ামী লীগের একাংশের উদ্যোগে সারাদেশে বিএনপি জামাতের নৈরাজ্যের প্রতিবাদে উন্নয়ন শোভাযাত্রা ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৩১ জুলাই (সোমবার) দুপুরে স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন রতনের বিরুধী পক্ষের লোকজন এ সমাবেশে অংশ নেয়।শোভাযাত্রাটি মধ্যনগর বাজার পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসে সমবেত হয়। শান্তি সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন নুরী তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবেক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক (সদ্য অনুপ্রবেশকারী আওয়ামী লীগ নেতা) বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাসেল আহম্মেদ। এতে করেই ক্ষোভের সৃষ্টি হয় আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে। উপস্থাপনায় নানান অসংগতি ও সিনিয়র নেতৃবৃন্দকে অসম্মান করে পরিচালনা করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে।

আওয়ামী লীগের সহসভাপতি ও মধ্যনগর সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার দেবল বলেন,গত কালকের শান্তি সমাবেশের পরে অনেকেই আমাকে কল করে রাসেল আহম্মেদ এর আওয়ামী লীগের যোগদানের বিষয়টি জানতে চেয়েছে। এ ব্যাপারে আমি সহ অনেক সহসভাপতিই অবগত নই।হঠাৎ করে তাকে দিয়ে অনুষ্ঠান পরিচালনা করানো কোন ষড়যন্ত্র কি না এ ব্যাপারে আমি অত্যন্ত শংখিত।
আওয়ামী লীগের সদস্য ও মধ্যনগর সদর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান সঞ্জিব রঞ্জন তালুকদার বলেন,গতকালের শান্তি সমাবেশে যা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক। সমাবেশে অনেক সিনিয়র নেতৃবৃন্দ থাকার পরেও একজন সদ্য অনুপ্রবেশকারীকে দিয়ে অনুষ্ঠান পরিচালনা ও সিনিয়র নেতৃবৃন্দদেরকে যথাযথ সম্মান না দেওয়া মোঠেও কাম্য নয়।দলের মধ্যে কুন্দল সৃষ্টি করার জন্যেই এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র।
আওয়ামী লীগের সহ সভাপতি সজল কান্তি সরকার বলেন,রাসেল আহম্মেদের আওয়ামী লীগে যোগদানের বিষয়টি আমি লোক মুখে শুনেছি। কোন দাপ্তরিক চিঠি অথবা আমাদের দলীয় মিটিংয়ে তাকে আওয়ামী লীগের সদস্য হিসেবে এখনো পরিচয় করিয়ে দেওয়া হয়নি।যদি সে আওয়ামী লীগের সদস্য হয়েও থাকে অনেক সিনিয়র নেতৃবৃন্দ রেখে তাকে উপস্থাপনার দায়িত্ব দেওয়া কোন দূরভিসন্ধি কি না ভাবনার বিষয়।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিতোষ সরকার বলেন,সমাবেশের কয়েকদিন আগেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি এবং দলের সকল দায়িত্বশীল নেতৃবৃন্দকে মোবাইলে কল দিয়েও জানিয়েছি।জানানোর পরেও অনেকেই কি কারণে জানি না আমাদেরকে অসহযোগিতা করেছে।বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য রাসেল আহম্মেদ ও চামরদানী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর খসরুকে দিয়ে আমি প্রোগ্রাম অরগানাইজ করিয়েছি মূলত তাদের নেতৃত্বেই এ প্রোগ্রামটি করানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD