• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
তাহিরপুরে জমি বিরোধে মামলা করায় নারীসহ ৬ জনকে কুপিয়ে জখম ‎ তাহিরপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, প্রেমিক পলাতক,বিয়ে না করলে আত্মহত্যা হুমকি বড়ধুল ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত তাহিরপুর পাটলাই নদী পথে বিআইডব্লিউটি ও টুল টেক্সের নামে অতিরিক্ত চাদাঁবাজি বন্ধের দাবিতে শ্রীপুর বাজারে মানববন্ধন অনুষ্ঠিত বদলগাছীতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য’ ঘোষিত বিলকুমারি-বিলজোয়ানার কার্যকর সুরক্ষার দাবি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা (UNO Yoshimasa)। বর্ণাঢ্য আয়োজনে মধ্য দিয়ে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত শতবর্ষী লাইব্রেরীটিতে সংরক্ষণের অভাবে নষ্ট হচ্ছে হাজার হাজার মূল্যবান বই দৌলতপুরে শরীফ উদ্দিন জুয়েলের মা’এর ১৫ তম মৃত্যু বার্ষিকী পালিত

লালমনিরহাট হাতীবান্ধায় দৃষ্টিনন্দন মসজিদ উদ্বোধন

Muntu Rahman / ২৩১ Time View
Update : শুক্রবার, ১০ মে, ২০২৪

রুমন হোসেন জিলহজ্ব,

লালমনিরহাট জেলা বিশেষ প্রতিনিধি,

 

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার প্রত্যন্ত অঞ্চলে কানাডা প্রবাসী শেখ রোস্তম আলীর সহযোগিতায় প্রায় পাঁচ কোটি ব্যায়ে দৃষ্টিনন্দন ”ওসমান জামে মসজিদ” উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এম পি।

শুক্রবার (১০ মে) দুপুরে হাতীবান্ধা উপজেলার পশ্চিম ফকিরপাড়ায় ”ওসমান জামে মসজিদ” কমপ্লেক্স ও মাদরাসাতুল মানারাহ মাদ্রাসার শুভ উদ্বোধন ঘোষণা করেন। মসজিদ উপলক্ষে শতশত মুসল্লী বিভিন্ন এলাকায় থেকে এসে জুমার নামাজ আদায় করেন।

মসজিদে প্রায় ১৫ শতাধিক মুসল্লী ও  মহিলাদের জন্য নামাজ পড়ার সুব্যবস্থা রয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে এসময় মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করেন, বাংলাদেশ জমঈয়তে আহলে হাসীসে সেক্রেটারী জেনারেল শাইখ ড. মুহাম্মদ শহিদুল্যাহ খান মাদানী।

এ সময় কানাডা প্রবাসী শেখ রোস্তম আলী তিনি বলেন, আমার দীর্ঘদিনের ইচ্ছা ছিল একটি  মসজিদ নির্মাণ করার। সেই স্বপ্ন পূরণ হয়েছে আল্লাহর রহমতে। আপনারা সকলে আমার পরিবারের জন্য দোয়া করবেন।

উপস্থিত ছিলেন, ফকিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলার রহমান খোকন, মসজিদ কমিটির সভাপতি মো: তাহাজুল ইসলাম ও মাদ্রাসার সভাপতি আতিয়ার রহমান। মসজিদের ইমাম শাইখ জাকিরুল ইসলাম, ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আবুল কালাম আজাদ প্রমুখ।

লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য মোতাহার হোসেন এমপি বলেন, আমাদের ইসলাম ধর্ম প্রচারের জন্য কানাডা প্রবাসী মসজিদটি করলেন আল্লাহ তার পরিবারকে বেহেস্তবাসী করুক। তিনি আরও বলেন, সবাই বিদেশে গিয়ে বাংলাদেশের কথা ভুলে যায় কিন্তু কানাডা প্রবাসী রুস্তম আলী এলাকায় কয়েক কোটি টাকা খরচ করে একটি মসজিদ প্রতিষ্ঠা করল। এভাবে যদি সবাই দেশের জন্য এগিয়ে আসতো হয়তো দেশটা অনেকদূর এগিয়ে যেত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD