• বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়া দৌলতপুরে কৃষকের তামাক গাছ কাটলেন দুর্বৃত্তরা  সুনামগঞ্জ– ১ ধানের শীষ প্রতীক পেলেন কামরুজ্জামান কামরুল অবৈধ বালু উত্তোলন ও মাদক রোধে কঠোর অবস্থানে পুলিশ শৈলকুপায় ৪ টি ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২০ লাখ টাকা জরিমানা আদায় যশোরে ভোটের মাঠে চূড়ান্ত ৩৪ প্রার্থী: ২২ জানুয়ারি প্রচার শুরু সীতাকুণ্ডে পন্হিশাহ(রঃ)নুরানী কিন্ডারগার্টেন ও দাখিল মাদ্রাসার পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ বাংলা রচনা প্রতিযোগিতায় দেশ সেরা মহসিনা ইসলাম রাজশাহীতে অনুষ্ঠিত হলো রোদ পোহানো উৎসব কিশোরগঞ্জ-২ আসনে জামায়াতের পক্ষে আসন ছেড়ে মনোনয়ন প্রত্যাহার খেলাফত মজলিস প্রার্থীর মান্দায় খালের ধারে পড়ে থাকা যুবকের লাশ উদ্ধার,,

র‍্যাব-৫, রাজশাহীর চলমান অভিযানে ০২ কেজি হেরোইন উদ্ধার’ ০১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

Muntu Rahman / ৪০০ Time View
Update : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩

র‍্যাব-৫, রাজশাহীর চলমান অভিযানে ০২ কেজি হেরোইন উদ্ধার’ ০১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

রুহুল আমীন খন্দকার, বিশেষ প্রতিনিধি :: র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিভিন্ন সময় পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার, ধর্ষন মামলার আসামী গ্রেফতার, অস্ত্র উদ্ধার, মাদক উদ্ধার, জঙ্গী দমন, আসামী গ্রেফতার, ভিকটিম উদ্ধার ও যাবজ্জীবন মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতারের অভিযান পরিচালনা’সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার আসামী গ্রেফতারে অভিযান অব্যহত রয়েছে।

এর’ই ধারাবাহিকতায় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর র‍্যাব-৫ রাজশাহী কতৃক অদ্য ০৩ সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখ ভোর- ০৫.টা ৩০ ঘটিকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন চরভূবনপাড়া নামক এলাকয় পরিচালনা করা হয়েছে।

অপারেশন চলাকালীন সময়ে যথাক্রমে, (ক) হেরোইন- ০২ কেজি, (খ) মোবাইল ফোন- ০৪টি, (গ) সীমকার্ড- ০২টি, (ঘ) ব্যাগ- ০১টি উদ্ধার করা হয়। অভিযানে গ্রেফতারকৃত আসামী হলো- মোঃ ইদিল (৫৫), পিতা- মৃত বদিউজ্জামান, সাং- চরভূবনপাড়া, থানা- গোদাগাড়ী, জেলা- রাজশাহী।

ঘটনার বিবরণে প্রকাশ : গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন চরআষাঢ়িয়াদহ ইউনিয়নের চরভূবনপাড়া গ্রামস্থ মাদক ব্যবসায়ী মোঃ ইদিল (৫৫), পিতা- মৃত বদিউজ্জামান এর বসত বাড়ীতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন মজুদ আছে।

বিষয়টি জানা মাত্রই উল্লেখিত মাদক ব্যবসায়ী মোঃ ইদিল (৫৫), পিতা- মৃত বদিউজ্জামান এর বসত বাড়ীতে পৌছে বাড়ীর চতুরদিক ঘেরাও কালে ০২ জন ব্যক্তি বাড়ির ভিতর হতে গেট খুলে পালানোর চেষ্টাকালে র‍্যাবের টিম ০১ জনকে হাতে নাতে ঘটনাস্থল রুমের ভিতর আটক করেতে সক্ষম হন।

অপদিকে, ০১ জন ব্যক্তি গোয়াল ঘরের পিছন দিয়ে কৌঁশলে পালিয়ে যায়। ধৃত আসামীর বসতবাড়ী তল্লাশী করে তার শয়ন কক্ষের ভিতরে থাকা স্টীলের বড় ট্রাংকের পিছনে মেঝেতে থাকা ০১টি নীল ও ঘীয়ে মিশ্রিত রংয়ের কাপড়ের হ্যান্ড ব্যাগের ভিতর অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় উক্ত মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫ কতৃক রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

উল্লেখ্য, উপরোক্ত ঘটনায় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর বিরতিহীন চলমান অভিযানে সিপিএসসি, র‍্যাব-৫, রাজশাহীর চলমান অভিযানে ০২ কেজি হেরোইন উদ্ধার’ পূর্বক ০১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের বিষয়টি আজ রবিবার (০৩ সেপ্টেম্বর, ২০২৩ ইং) সিপিসি র‍্যাব-৫, কতৃক ই-মেইল যোগে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে।

ইতোমধ্যেই র‍্যাবের পক্ষ থেকে অপরাধীদের কঠোর হুশিয়ারী দিয়ে জানানো হয় যে, দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে অবৈধ অস্ত্র-মাদকদ্রব্য উদ্ধার থেকে শুরু করে সকল প্রকার অরাজকতাকে রুখে দিতে র‍্যাব বদ্ধপরিকর। এ ছাড়াও র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের জিরো টলারেন্স ঘোষণার পাশাপাশি সর্বপ্রকার অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান গুলো চলমান থাকবে।

RUHUL AMIN, DHAKA-03/09/2023


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD