• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ব্যবসায়ীর উপর হামলার অভিযোগ  বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পালমোনারি রিহ্যাবিলিটেশন বিষয়ে দিনব্যাপী হ্যান্ডস-অন কর্মশালা অনুষ্ঠিত কুষ্টিয়া দৌলতপুরে বিয়ের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ  দৌলতপুরে ফিলিপনগর ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত তাহিরপুরে যাদুকাটা ও পাটলাই নদীর ৬টি ঘাটে অতিরিক্ত টোল আদায় আইন শৃঙ্খলা কমির সভায় ক্ষোভ ঝাড়লেন উপজেলা বিএনপি নেতা” আশুগঞ্জে ৩৮ মামলার আসামি রাসেল ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির উদ্যোগে সোনারগাঁয়ে হিংস্র জন্তু শিয়াল উদ্ধার ও অসুস্থ প্রাণীকে চিকিৎসা এবং উদ্ধার কার্যক্রম কালিয়াকৈরে দৃস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে আর্থিক অনুদান প্রদান বাঁশখালীর পুকুরিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত সালিসি বৈঠকে দেড় লাখ টাকায় মীমাংসা, চেয়ারম্যান ও মেম্বার খাটুনির মজুরি হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ

র‍্যাব-৫ এর চলমান অভিযানে চোরাইকৃত মোটর সাইকেল উদ্ধার’ ০১ জন চোরা কারবারিকে গ্রেফতার!

Zakir Hossain Mithun / ৫৬৪ Time View
Update : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩

র‍্যাব-৫ এর চলমান অভিযানে চোরাইকৃত মোটর সাইকেল উদ্ধার’ ০১ জন চোরা কারবারিকে গ্রেফতার!

রুহুল আমীন খন্দকার, বিশেষ প্রতিনিধি :: র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, মাদক, ভেজাল পণ্য, ছিনতাইকারীসহ বিভিন্ন মামলায় পলাতক আসামীদের বিরুদ্ধে সফলভাবে অভিযান চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায়, র‌্যাব-৫ বিভিন্ন সময় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধার তথা মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ বিভিন্ন গুরুত্বপূর্ন মামলার আসামীদের গ্রেফতার করে থাকে। গতকাল মঙ্গলবার ১৭ জানুয়ারি ২০২৩ ইং তারিখ বিকেল ০৪-টা ৩০ ঘটিকায় র‌্যাব-৫, সদর কোম্পানীর একটি অভিযানিক দল রাজশাহী মহানগর কাশিয়াডাঙ্গা থানাধীন কাশিয়াপাড়া মোড়স্থ রহমান এন্ড কোং ফিলিং স্টেশনের বিপরীত দিকে তৌহিদ সার্ভিসিং সেন্টারের সামনে অপারেশন পরিচালনা করেন।

অভিযান চলাকালীন সময় ওইখানে পাকা রাস্তার উপর হইতে চাঁপাইনবাবগঞ্জ সদর থানা এলাকা হইতে চুরি হওয়া চাবি’সহ ০১টি মোটর সাইকেল, ০১টি সীমসহ পুরাতন মোবাইল ফোন উদ্ধার পূর্বক জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামী হলো- মহব্বত আলী রয়েল (২৬) পিতা- কাওছার আলী, সাং- কেশবপুর, থানা- রাজপাড়া, জেলা- রাজশাহী মহানগর।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত আসামী মোটর সাইকেল চুরি করে অন্যত্র বিক্রয় করে থাকে বলে উপস্থিত সাক্ষী গণের সম্মুখে স্বীকার করে জবানবন্দি প্রদান করেন। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহনের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় এজাহার দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, আজ বুধবার (১৮ জানুয়ারি ২০২৩ ইং) র‍্যাব-৫, সিপিসি রাজশাহী ক্যাম্প কতৃক ই-মেইল যোগে বিষয়টি এক প্রেস বিজ্ঞপ্তিতে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে।

র‍্যাব-৫ এর চলমান অভিযানে চোরাইকৃত মোটর সাইকেল উদ্ধার' ০১ জন চোরা কারবারিকে গ্রেফতার!

RUHUL AMIN, DHAKA-18/01/2023


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD