• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
বউয়ের পরকীয়া ও আইনি জটিলতায় নিঃস্ব সিঙ্গাপুর প্রবাসী, ন্যায়বিচারের দাবি মুন্সিগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের পর হত্যাচেষ্টার মামলার পলাতক আসামী মাদ্রাসা শিক্ষক র‍্যাব-১১, নারায়ণগঞ্জ কর্তৃক গ্রেফতার” নারায়ণগঞ্জের বন্দরে দুটি ইটভাটায় দেড় লক্ষ টাকা জরিমানা ও সতর্ক বার্তা কাউন্টার নারেটিভ সেল’-এর রাজশাহী বিভাগীয় প্রধান হলেন প্রয়াত এমপির সন্তান ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু মৃত্যুর আগে তার ফেসবুক পোষ্ট ছিলো- যার জীবনে দুঃখ ছাড়া কিছু নাই, তাকে দেখায় কষ্টের ভয়।’ ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বিএনসিসি প্লাটুন পরিদর্শন ভেড়ামারায় ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ প্রশিক্ষণ কর্মশালা ও গুণীজন সংবর্ধনার আমন্ত্রণপত্র প্রদান উপলক্ষে পুলিশ সুপারের সঙ্গে স্বদেশ বিচিত্রা প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ বাদাঘাটে বিক্ষোভের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ সাংবাদিক খুনের আস্ফালন: কার ছত্রছায়ায় অভয় পাচ্ছে খুনি মিজান? ​

র‌্যাব-৫, এর চলমান অভিযানে রাজশাহীর আড়ানী থেকে ০৫ কেজি গাঁজা উদ্ধার’ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Zakir Hossain Mithun / ৫৯৪ Time View
Update : শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩

র‌্যাব-৫, এর চলমান অভিযানে রাজশাহীর আড়ানী থেকে ০৫ কেজি গাঁজা উদ্ধার’ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রুহুল আমীন খন্দকার, বিশেষ প্রতিনিধি :: র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

র‌্যাব তাদের নিজস্ব গোয়েন্দা তথ্যের নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, মাদক, ভেজাল পণ্য, ছিনতাইকারীসহ বিভিন্ন মামলায় পলাতক আসামীদের বিরুদ্ধে সফলভাবে সুনামের সহিত অভিযান চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায়, র‌্যাবের নিয়মিত অভিযানের অংশ হিসেবে র‌্যাব-৫ বিভিন্ন সময় মাদক উদ্ধার এর লক্ষ্যে অভিযান পরিচালনা করে থাকেন। র‌্যাব-৫, সদর কোম্পানী গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন যে, ০১ জন মাদক ব্যবসায়ী লালপুর হতে বাঘা হয়ে চারঘাট এর উদ্দেশ্যে আসিতেছে।

উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর সদর কোম্পানীর একটি চৌকস আভিযানিক দল অদ্য শুক্রবার ২০ জানুয়ারি ২০২৩ ইং তারিখ দিবাগত-রাত্রী- ০৩.০০ ঘটিকার সময় রাজশাহী জেলার বাঘা থানাধীন আড়ানী বাজার দক্ষিণ মাথা সিএনজি ষ্ট্যান্ড তিন রাস্তার মোড় অভিযান পরিচালনা করে।

ওই সময় আয়েশা ফার্মেসির সামনে পাকা রাস্তার উপর হতে বর্ণিত আসামী- মোঃ মাহতাব আলী (৪৫) পিতা- আরিফ মন্ডল, মাতা- জাহিদা খাতুন, সাং- বড়বড়িয়া, থানা- চারঘাট, জেলা- রাজশাহীকে মাদকদ্রব্য’সহ গ্রেফতার করতে সক্ষম হন। গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে যথাক্রমে, (ক) ০৫ কেজি গাঁজা, (খ) মোবাইল ফোন ০১টি, (গ) সিম কার্ড ০১ টি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের সাথে জড়িত। বিষয়টি সে উপস্থিত সাক্ষীদের সম্মুখে স্বীকার করে জবানবন্দি প্রদান করে।বগ্রেফতারকৃত উক্ত আসামীর বিরুদ্ধে বাঘা থানায় এজাহার দায়ের প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, আজ শুক্রবার (২০ জানুয়ারি ২০২৩ ইং) র‍্যাব-৫, সিপিসি রাজশাহী ক্যাম্প কতৃক ই-মেইল যোগে বিষয়টি এক প্রেস বিজ্ঞপ্তিতে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে।

র‌্যাব-৫, এর চলমান অভিযানে রাজশাহীর আড়ানী থেকে ০৫ কেজি গাঁজা উদ্ধার' ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

RUHUL AMIN, DHAKA-20/01/2023


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD