• রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
কালিয়াকৈরে প্রিপেইড মিটারের রাজত্ব-অন্ধকারে হাজারো মানুষের ভোগান্তি, চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তাহিরপুরে ব্যতিক্রমী পারাপার ব্যবস্থা, উঠেছে নানা প্রশ্ন চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা মহিপুরে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি’র উদ্বোধন। চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ——–ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী মেধার মূল্যায়নে গ্লোবাল ফোরাম অব কিশোরগঞ্জ: ১৩ কৃতি শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা প্রদান নির্বাচনী প্রচারণায় ভিন্ন মাত্রা: জালালপুরে আইনজীবী রফিকুল ইসলামের ফ্রি মেডিকেল ক্যাম্প জামালগঞ্জে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট এন্ড ইনোভেশন আইডিয়া শৌকেজিং প্রোগ্রাম অনুষ্ঠিত মহিপুরে ১ কেজি ৫৪০ গ্রাম গাঁজাসহ দুই নারীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

র‍্যাব -১১ নারায়ণগঞ্জে সন্ত্রাসী হামলা ৩ সদস্য আহতর ঘটনায় বিশেষ চিরনি অভিযানে অস্ত্র মাদক দ্রব্য জব্দ আটক ১৩

Muntu Rahman / ১১৭ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের মাসদাইরে স্থানীয় সন্ত্রাসী ও মাদকের বিরুদ্ধে র‍্যাব-১১ এর চিরুনি অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, ইয়াবা ও গাঁজাসহ ১৩ জন আটক।”

বাংলাদেশ আমার অহংকার এই মূলমন্ত্রকে ধারণ করে র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই এদেশের মানুষের নিরাপত্তা ও আইনের শাসন প্রতিষ্ঠায় অতন্দ্র প্রহরীর মতো কাজ করে যাচ্ছে। আপনারা জানেন, বর্তমান সরকার সন্ত্রাস, মাদক এবং কিশোর গ্যাংয়ের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন। সরকারের সেই কঠোর নির্দেশনা বাস্তবায়নে নারায়ণগঞ্জ র‍্যাব-১১ বদ্ধপরিকর।

নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন মাসদাইর এলাকাটি দীর্ঘদিন ধরে মাদক ও সন্ত্রাসী চক্রের স্বর্গরাজ্যে পরিণত হয়েছিল। গত মঙ্গলবার রাতে (৪ মে/২৬) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জ র‍্যাব-১১ মাসদাইর এলাকায় একটি বিশেষ চিরুনি অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে অপরাধীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে হামলা চালানোর চেষ্টা করে। কিন্তু অত্যন্ত পেশাদারিত্ব ও ধৈর্যের সাথে র‍্যাব সদস্যরা সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করতে সক্ষম হয়। মূলত এই মাদক ও অস্ত্র বিরোধী অভিযানের তথ্য সংগ্রহ ও যাচাইয়ের জন্য র‍্যাব-১১ এর ৪ জন সদস্য গত মঙ্গলবার ( ০৫/০৫/২৬) তারিখ দুপুর ১২:৩০ ঘটিকার সময় ফতুল্লা থানাধীন মাসদাইর এলাকায় যান। তথ্য সংগ্রহকালে সন্ত্রাসীরা র‍্যাব সদস্যদের উপর দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এই হামলায় ০৩ জন র‍্যাব সদস্যদের শরীর জখম ও আঘাতপ্রাপ্ত হয়।

এরই ধারাবাহিকতায়, গত ০৫/০৫/২৬ সন্ধ্যা ০৬:৩০ ঘটিকা হতে রাত ১২:০০ ঘটিকা পর্যন্ত সাঁড়াশি অভিযানে এই চক্রের ১৩ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়। তল্লাশিকালে তাদের আস্তানা থেকে ০৬ রাউন্ড পিস্তলের গুলি, ছুরি-চাকু ১০টি, চাইনিজ কুড়াল ০৭টি, রামদা ০২টি, চাপাতি ০৩টি, সিসি ক্যামেরা ০৪টি, ড্রোন ০১টি, নগদ ১১,৬৪,৫০০/- টাকা উদ্ধার করা হয়েছে। মাদকের একটি বড় চালান ২৩৫ কেজি গাঁজা, ১১,০০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে, যা তারা এলাকায় ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছিল। অভিযানকালে ১। মোঃ সোহেল রানা (৪০), ২। মোঃ আঃ রাজ্জাক (৪০), ৩। জোবায়ের হোসেন (২২), ৪। মোঃ শামিম আহম্মদ (২২), ৫। মিঠুন (৩৪), ৬। মোঃ ইমন প্রধান (২৬), ৭। মোঃ আকাশ (৩০), ৮। মোঃ রুবেল (৩৭), ৯। মোঃ আরাফাত হোসেন (২৮), ১০। মোঃ সুজন (৩২), ১১। মোঃ হৃদয় মিয়া (৩২), ১২। মোঃ টুটুল খান (৩৮), ১৩। মোঃ রেজাউল করিম (৪৮) গণদের আটক করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে নারায়ণঞ্জ জেলার ফতুল্লা থানায় হস্তান্তর প্রক্রিয়া কার্যক্রম শেষ করে থানায় হস্তান্তর করা হয়। পুলিশ আইন অনুযায়ী বিচারের আওতায় আনার জন্য নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD