• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন নওগাঁয় পুলিশ তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে বাদিকে আপসের চাপ দেওয়ার অভিযোগ কটিয়াদীতে দীর্ঘসময় বিদ্যুৎবিহীন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত; অভিভাবক ও পরীক্ষার্থীদের ক্ষোভ প্রকাশ দুর্নীতির সংবাদ প্রকাশঃ সুনামগঞ্জে সাংবাদিকের ওপর যুবদল ও সেচ্ছাসেবক দলনেতার হামলা চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত সুনামগঞ্জে ডিসি ইলিয়াস মিয়াকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বর্ষবরণ পালন করলো উদীচী শিল্পীগোষ্ঠী মান্দায় পাচারের সময় ৪৫ বস্তা সরকারি সার আটক, কৃষকদের মাঝে বিক্রি,, ভেড়ামারায় নির্মাণাধীন পাঁচ তলা বাড়ির কাজে বাধা ও বাউন্ডারি ওয়াল ভাঙ্গার প্রতিবাদে সংবাদ সম্মেলন ভেড়ামারায় খোদ ব্যাংক কর্মকর্তার চেক প্রত্যাখ্যাত হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য প্রাইভেটকার ও মাদকসহ আটক ১ ​

র‍্যাবের অভিযানে ৮-টি মামলার আসামী কুখ্যাত মাদক ব্যবসায়ী চপলকে ফেন্সিডিল ও হেরোইন’সহ গ্রেফতার

Muntu Rahman / ১৭৮ Time View
Update : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫

রুহুল আমীন খন্দকার, বিশেষ প্রতিনিধি ::

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‍্যাব জঙ্গি, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক ও হ্যাকারদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় অদ্য শনিবার ১১ জানুয়ারি ২০২৫ ইং তারিখ রাত্রী-০৪.১৫ ঘটিকায় রাজশাহী জেলার বাঘা থানাধীন আলাইপুর নামক এলাকায় অভিযান পরিচালনা করেন র‍্যাবের একটি চৌকস অভিযানিক দল। অভিযান চলাকালীন সময়ে মাদক ব্যবসায়ী গ্রেফতারকৃত আসামী মোঃ চপল আলী (৩৮), পিতা- মৃত খামেদ, সাং- আলাইপুর, থানা- বাঘা, জেলা- রাজশাহীকে মাদকদ্রব্য’সহ গ্রেফতার করতে সক্ষম হন। অভিযানে জব্দকৃত আলামত হলো যথাক্রমে, (ক) ফেন্সিডিল- ১৬১ বোতল, (খ) হেরোইন- ৫০ গ্রাম, (গ) মোবাইল ফোন- ০১টি, (ঘ) সীম কার্ড- ০১টি।

ঘটনার বিবরণে প্রকাশ : গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫, সিপিএসসি এর একটি চৌকস আভিযানিক দল জানতে পারে যে, রাজশাহী জেলার বাঘা থানাধীন আলাইপুর নামক এলাকায় ০১ জন মাদক ব্যবসায়ী নিজ বসতবাড়ীতে অবৈধ মাদকদ্রব্য মজুদ রেখে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পরবর্তীতে র‍্যাবের আভিযানিক দল আসামীর গতিবিধি পর্যবেক্ষন করে এবং অদ্য তারিখে গভীর রাতে একটি চৌকস আভিযানিক দল উক্ত মাদক ব্যবসায়ীর বাড়ীতে অভিযান পরিচালনা করে চপল আলী (৩৮) নামে ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।

ওই সময় গ্রেফতারকৃত আসামীর বসতবাড়ী তল্লাশী করে তার নিজ শয়ন কক্ষের এটার্স বাথরুম এর লো-কমোডের ভিতর থেকে অভিনব কায়দায় লুকায়িত ১৬১ বোতল ফেন্সিডিল ও ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামী এলাকায় পরিচিত কুখ্যাত মাদক ব্যবসায়ী। র‍্যাব অনুসন্ধান চালিয়ে প্রশাসনের বিভিন্ন ইউনিট থেকে জানতে পারেন যে, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে একাধিক মাদকদ্রব্য ও হত্যাচেষ্টা’সহ সর্বমোট ০৮ টি মামলা রয়েছে।

অনুসন্ধানে আরও জানা যায় গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবত অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল, হেরোইন’সহ বিভিন্ন ধরণের মাদক অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের নিকট বিক্রয় করে আসছিল। এ ঘটনায় অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল ও হেরোইন’সহ আটক আসামীকে রাজশাহী জেলার বাঘা থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, উপরোক্ত ঘটনায় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর বিরতিহীন চলমান অভিযানের অংশ হিসেবে র‍্যাব-৫, কতৃক রাজশাহীর বাঘা হতে ১৬১ বোতল ফেন্সিডিল ও ৫০ গ্রাম হেরোইন উদ্ধার পূর্বক ০১ জন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের বিষয়টি আজ শনিবার (১১-ই জানুয়ারি ২০২৫ ইং) সিপিএসসি র‍্যাব-৫, হতে ই-মেইল যোগে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে।

ইতোমধ্যেই র‍্যাবের পক্ষ থেকে অপরাধীদের কঠোর হুশিয়ারী দিয়ে জানানো হয় যে, দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে ধর্ষণ, অবৈধ অস্ত্র-মাদকদ্রব্য উদ্ধার থেকে শুরু করে সকল প্রকার অরাজকতাকে রুখে দিতে র‍্যাব বদ্ধপরিকর। এ ছাড়াও র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের জিরো টলারেন্স ঘোষণার পাশাপাশি সর্বপ্রকার অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান গুলো চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD