• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে আদালতের আদেশ অমান্য করে বসতি নির্মানের অভিযোগ ক্ষতিপূরণ পেলেন ইটভাটার পাশে থাকা অর্ধশতাধিক কৃষক তাহিরপুরের চারটি অস্থায়ী পশুর হাট ইজারায় শুভঙ্করের ফাঁকি চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারসহ অজ্ঞাত আসামি গ্রেপ্তার শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির মতবিনিময় সভা সুনামগঞ্জ ডিবি পুলিশের অভিযানে ভারতীয় বিপুল পরিমান জিরা ফুসকাসহ আটক-১ ঈদ-উল আযহার উপলক্ষে শ্রীপুর উত্তর ইউনিয়ন বাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন মোঃ সুহেল মিয়া। আলীপুরে ভূমিদস্যুদের অপকীর্তিতে পিবিআই কর্তা রিফাত ইমরান চট্টগ্রামের বাঁশখালী শেখেরখীল এলাকায় অভিযান চালিয়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগে একটি আইস ফ্যাক্টরিকে আর্থিক জরিমানা ও বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে কিশোরগঞ্জে জুলাই বিপ্লবে নিহতদের পরিবারকে জামায়াতের ঈদ উপহার

র‍্যাবের অভিযানে অভিনব কায়দায় লুকানো ৯৯ কেজি গাঁজা উদ্ধার, মাদক ব্যবসায়ী দোকানদার গ্রেফতার

Muntu Rahman / ৩৫২ Time View
Update : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩

রুহুল আমীন খন্দকার, বিশেষ প্রতিনিধি ::

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‍্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্রধারী অপরাধী, পর্নোগ্রাফি, ভেজাল পণ্য, ছিনতাইকারী, মাদকসেবী, অপহরণ ও ধর্ষণসহ মানব পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় ২৪ ডিসেম্বর ২০২৩ তারিখ সময় সন্ধ্যা- ১৮.৩০ ঘটিকায় রাজশাহী মহানগরীর শাহমখদুম থানাধীন নওদাপাড়া নামক এলাকায় অপারেশন পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময়ে যথাক্রমে, (ক) গাঁজা- ৯৯ কেজি, (খ) মোবাইল ফোন- ০২টি, (গ) সীম কার্ড- ০২ টি উদ্ধার করা হয়। অভিযানে গ্রেফতাকৃত আসামী হলো- মোঃ রিয়াদ ইসলাম @ ডন (৩০), পিতা- মোঃ রুস্তম আলী, সাং- রাণীনগর হাদির মোড় (খাদেমুল স্কুলের পার্শ্বে), থানা- বোয়ালিয়া, রাজশাহী মহানগরী।

ঘটনার বিবরণে প্রকাশ : সঠিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী মহানগরীর শাহমখদুম থানাধীন নওদাপাড়াধীন মহিলা পলিটেকনিক কলেজের সামনে মাদক ব্যবসায়ী মোঃ রিয়াদ ইসলাম @ ডন (৩০), পিতা- মোঃ রুস্তম আলী তার নিজস্ব ওয়ার্কশপের দোকানে অবৈধ মাদকদ্রব্য মজুদ করে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদ পাওয়া মাত্রই র‍্যাবের টিম ঘটনাস্থল ওয়ার্কশপের দোকানের সামনে পৌঁছে দোকান ঘেরাও কালে ০১ জন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টাকালে র‍্যাবের টিম তাকে ঘটনাস্থলেই আটক করে।

আটককৃত ব্যক্তি পেশায় একজন ওয়ার্কশপ এর মিস্ত্রী এবং ওই ওয়ার্কশপটি তার নিজ মালিকানাধীন। সে ট্রাক, বাস ও অন্যান্য পরিবহণ ক্রুটি দেখা দিলে সে ঠিক করে দেয়। যার প্রেক্ষিতে বিভিন্ন চালকের সাথে তার সু-সম্পর্ক তৈরী হয় এবং তার ঐসব পরিচিত লোকজনদের মাধ্যমে ট্রাক, বাস ও অন্যান্য পরিবহণের মাধ্যমে কুমিল্লার অজ্ঞাত স্থান হতে অবৈধ গাঁজা সংগ্রহ করে নিজ হেফাজতে রেখে রাজশাহী মহানগরসহ বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে।

গ্রেফতারকৃত আসামী ইতিপূর্বে আরো কয়েকবার গাঁজা অবৈধভাবে সংগ্রহ করে মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় করেছে। উপরোক্ত ঘটনায় রাজশাহী মহানগরীর শাহমখদুম থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

উল্লেখ্য, উপরোক্ত ঘটনায় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর বিরতিহীন চলমান অভিযানে সিপিএসসি, র‍্যাব-৫ রাজশাহী কতৃক অভিনব কায়দায় লুকানো ৯৯ কেজি গাঁজা উদ্ধার পূর্বক মাদক ব্যবসায়ী দোকানদারকে গ্রেফতারের বিষয়টি আজ সোমবার (২৫ ডিসেম্বর, ২০২৩ ইং) সিপিসি র‍্যাব-৫, কতৃক ই-মেইল যোগে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে।

ইতোমধ্যেই র‍্যাবের পক্ষ থেকে অপরাধীদের কঠোর হুশিয়ারী দিয়ে জানানো হয় যে, দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে ধর্ষণ, অবৈধ অস্ত্র-মাদকদ্রব্য উদ্ধার থেকে শুরু করে সকল প্রকার অরাজকতাকে রুখে দিতে র‍্যাব বদ্ধপরিকর। এ ছাড়াও র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের জিরো টলারেন্স ঘোষণার পাশাপাশি সর্বপ্রকার অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান গুলো চলমান থাকবে।

RUHUL AMIN, DHAKA-25/12/2023 🇧🇩


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD