• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বউয়ের পরকীয়া ও আইনি জটিলতায় নিঃস্ব সিঙ্গাপুর প্রবাসী, ন্যায়বিচারের দাবি মুন্সিগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের পর হত্যাচেষ্টার মামলার পলাতক আসামী মাদ্রাসা শিক্ষক র‍্যাব-১১, নারায়ণগঞ্জ কর্তৃক গ্রেফতার” নারায়ণগঞ্জের বন্দরে দুটি ইটভাটায় দেড় লক্ষ টাকা জরিমানা ও সতর্ক বার্তা কাউন্টার নারেটিভ সেল’-এর রাজশাহী বিভাগীয় প্রধান হলেন প্রয়াত এমপির সন্তান ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু মৃত্যুর আগে তার ফেসবুক পোষ্ট ছিলো- যার জীবনে দুঃখ ছাড়া কিছু নাই, তাকে দেখায় কষ্টের ভয়।’ ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বিএনসিসি প্লাটুন পরিদর্শন ভেড়ামারায় ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ প্রশিক্ষণ কর্মশালা ও গুণীজন সংবর্ধনার আমন্ত্রণপত্র প্রদান উপলক্ষে পুলিশ সুপারের সঙ্গে স্বদেশ বিচিত্রা প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ বাদাঘাটে বিক্ষোভের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ সাংবাদিক খুনের আস্ফালন: কার ছত্রছায়ায় অভয় পাচ্ছে খুনি মিজান? ​

রাবির ‘বি’ ইউনিটের ভর্তির ফলাফল প্রকাশ, পাসের হার ৪৫.৩

Muntu Rahman / ৬৭৫ Time View
Update : বুধবার, ১৩ মার্চ, ২০২৪

স্টাফ রিপোর্টারঃ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বুধবার (১৩ মার্চ) বেলা পৌনে ১১টার দিকে আইসিটি সেন্টারে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

তিনি বলেন, ‘বি’ ইউনিটের বাণিজ্য শাখায় ১৫ হাজার ৬২৫ জন আবেদনকারীর মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিলেন ১৪ হাজার ৩৬১ জন। পাস করেছে সাত হাজার ৭৭ জন শিক্ষার্থী। ফেল করেছে আট হাজার ৩৫৯ জন। ত্রুটিযুক্ত ওএমআর ১৮ জনের। পাসের হার ৪৫ দশমিক ৩ শতাংশ। প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীর নম্বর ৮৬.৫০।

‘বি’ ইউনিটের বিজ্ঞান শাখায় ১১ হাজার ৩৯২ জন আবেদনকারীর মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিলেন ৯ হাজার ৫২০ জন শিক্ষার্থী। পাস করেছে এক হাজার ৩০০ জন শিক্ষার্থী। ফেল করেছে আট হাজার ১৮৯ জন। ত্রুটিযুক্ত ওএমআর ২৮ জনের। পাসের হার ১১ দশমিক ৫ শতাংশ। প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীর নম্বর ৭২।

এই ইউনিটের মানবিক শাখায় ৭ হাজার ৫২৪ জন আবেদনকারীর মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিলেন সাত হাজার ১৭ জন শিক্ষার্থী। পাস করেছে এক হাজার ২৫৭ জন শিক্ষার্থী। ফেল করেছে পাঁচ হাজার ৭৪৩ জন। ত্রুটিযুক্ত ওএমআর ১৭ জনের। পাসের হার ১৬ দশমিক ৭ শতাংশ। প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীর নম্বর ৭৬.৫০।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটে ভর্তি পরীক্ষার ফলাফল www.admission.ru.ac.bd- ওয়েবসাইট থেকে দেখা যাবে। এর আগে গত ৭ মার্চ তিন শিফটে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৫১৫টি সিটের বিপরীতে তিন শিফটে ৩৪ হাজার ৫৪১জন ভর্তিচ্ছু আবেদন করেছিলেন। আসনপ্রতি লড়াই হয়েছে ৬৭ জনের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD