• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
চট্টগ্রামের লোহাগাড়ায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে সুমাইয়া জান্নাত (১৯) নামে বাঁশখালীর এক কলেজ ছাত্রী নিহত এবং একজন আহত হয়েছে। “র‍্যাব-১১ এর মাদক বিরোধী অভিযানে নারায়ণগঞ্জের বন্দর হতে অবৈধ মাদকদ্রব্য সহ ৪২০ বোতল স্কাফ উদ্ধার কালিয়াকৈরে কাবিটা ও কাবিখার ২ কোটি ৫৬ লাখ টাকার চেক বিতরণ দৌলতপুর উপজেলা তাঁতী দলের জরুরী সভা নওগাঁর কালীগ্রাম-একডালা ইউনিয়ন ভূমি অফিসে ভূমিসেবা বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত হেলিকপ্টার নিয়ে কবে আসবেন?’ শিক্ষামন্ত্রীকে শিশুর প্রশ্ন ভেড়ামারার সেবায় পাশে থাকতে চান সুমন বিশ্বাস, দোয়া ও সমর্থন কামনা তাহিরপুরে পানি বৃদ্ধি, যোগাযোগ ব্যবস্থায় বিপর্যয় কটিয়াদীতে যুবদলের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মর্তুজা আল কামালকে গণসংবর্ধনা বাঁশখালী হাসপাতালে ২ মাস বয়সী শিশুর মৃত্যু: চিকিৎসায় অবহেলার অভিযোগ, তদন্তের দাবি

যুক্তরাজ্যে সুনামগঞ্জ জেলা আওয়ামী পরিবার ইউকের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালন।

Muntu Rahman / ৩০৮ Time View
Update : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪

আমির হোসেন, স্টাফ রিপোর্টার::

‘সুনামগঞ্জ জেলা আওয়ামী পরিবার ইউকে’র উদ্যোগে যুক্তরাজ্যে পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস। দিবসটি পালন উপলক্ষ্যে সংগঠনের পক্ষ থেকে আয়োজন করা হয় আলোচনা সভা ও ইফতার মাহফিলের।

গত ২৫ মার্চ সোমবার গ্রেটার লন্ডনের চেজেলহার্স্টের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় এ আলোচনা সভা ও ইফতার মাহফিল। সুনামগঞ্জ জেলা আওয়ামী পরিবার ইউকে’র সভাপতি আব্দুল আশিক চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভাটি যৌথভাবে পরিচালনা করেন, সংগঠনের সাধারণ সম্পাদক নিয়াজুল ইসলাম চৌধুরী ও যুগ্ম সাধারন সম্পাদক এডভোকেট মোহাম্মদ আল আমিন। মুফতি লুৎফুর রহমান বিন নুরীর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আজহারুল ইসলাম সিপার।

আলোচনা সভায় টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল হুদা মুকুট ও সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নোমান বক্ত পলিন। আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য মাসুক আহমেদ সরদার।

বক্তারা মহান স্বাধীনতা দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন। তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়েছেন বলেই ২৬ মার্চ আমাদের মহান স্বাধীনতা দিবস। বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে স্বনির্ভর একটি দেশ হিসেবে গড়ে তুলতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা সুহেল কাদির চৌধুরী, সিনিয়র সহ সভাপতি নাসির উদ্দিন, হাসনাত আহমদ চুনু, মাহবুব হোসেন, আনোয়ার হোসেন, আব্দুল মোমিন খান, সালেহ আহমদ, রফিক আলী, ইমরানুল হক ইমরান, আনোয়ার খান, ইউনুস আলী, আনোয়ার উদ্দিন খান চঞ্চল সহ অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD