• রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
কালিয়াকৈরে প্রিপেইড মিটারের রাজত্ব-অন্ধকারে হাজারো মানুষের ভোগান্তি, চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তাহিরপুরে ব্যতিক্রমী পারাপার ব্যবস্থা, উঠেছে নানা প্রশ্ন চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা মহিপুরে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি’র উদ্বোধন। চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ——–ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী মেধার মূল্যায়নে গ্লোবাল ফোরাম অব কিশোরগঞ্জ: ১৩ কৃতি শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা প্রদান নির্বাচনী প্রচারণায় ভিন্ন মাত্রা: জালালপুরে আইনজীবী রফিকুল ইসলামের ফ্রি মেডিকেল ক্যাম্প জামালগঞ্জে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট এন্ড ইনোভেশন আইডিয়া শৌকেজিং প্রোগ্রাম অনুষ্ঠিত মহিপুরে ১ কেজি ৫৪০ গ্রাম গাঁজাসহ দুই নারীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

মান্দায় ফায়ার সার্ভিস সপ্তাহের বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

Muntu Rahman / ৫২ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬

মোঃ সুমন হোসেন

​মান্দা (নওগাঁ) প্রতিনিধি:

“অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মান্দায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ মে) সকাল ১০ টায় মান্দা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

​স্টেশন চত্বর থেকে বের হওয়া বর্ণাঢ্য শোভাযাত্রাটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় ফায়ার সার্ভিসের কর্মকর্তা, ফাইটার সদস্য এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ছাত্র-ছাত্রী অংশ নেন।

​পরে স্টেশন কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় মান্দা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ফায়ার ফাইটার ওয়াসিম উদ্দিনের সঞ্চালনায় ও ইনচার্জ লিডার মোঃ শফিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী বলেন, দুর্যোগ মোকাবিলা ও যেকোনো অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের ভূমিকা অপরিসীম। নিজেদের জীবন বাজি রেখে তারা মানুষের জানমাল রক্ষা করে চলছেন। সাধারণ মানুষকে সচেতন করার মাধ্যমে অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি আরও কমিয়ে আনা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম, মান্দা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল প্রমূখ।

আলোচনা সভা শেষে অতিথিরা ফায়ার সার্ভিস স্টেশনে ব্যবহৃত বিভিন্ন অগ্নিনির্বাপণ যন্ত্রপাতি ও সরঞ্জাম পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD