• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ব্যবসায়ীর উপর হামলার অভিযোগ  বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পালমোনারি রিহ্যাবিলিটেশন বিষয়ে দিনব্যাপী হ্যান্ডস-অন কর্মশালা অনুষ্ঠিত কুষ্টিয়া দৌলতপুরে বিয়ের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ  দৌলতপুরে ফিলিপনগর ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত তাহিরপুরে যাদুকাটা ও পাটলাই নদীর ৬টি ঘাটে অতিরিক্ত টোল আদায় আইন শৃঙ্খলা কমির সভায় ক্ষোভ ঝাড়লেন উপজেলা বিএনপি নেতা” আশুগঞ্জে ৩৮ মামলার আসামি রাসেল ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির উদ্যোগে সোনারগাঁয়ে হিংস্র জন্তু শিয়াল উদ্ধার ও অসুস্থ প্রাণীকে চিকিৎসা এবং উদ্ধার কার্যক্রম কালিয়াকৈরে দৃস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে আর্থিক অনুদান প্রদান বাঁশখালীর পুকুরিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত সালিসি বৈঠকে দেড় লাখ টাকায় মীমাংসা, চেয়ারম্যান ও মেম্বার খাটুনির মজুরি হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ

মাদক মামলায় মেহেরপুরে একজনের যাবজ্জীবন

Montu Rahman / ২৬১ Time View
Update : বুধবার, ১৫ মে, ২০২৪

মোঃ আব্দুল হামিদ মেহেরপুর প্রতিনিধিঃ

মেহেরপুরে এক মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত, ওই মাদক কারবারি গাংনী উপজেলার কামারখালী গ্রামের হাবিব মন্ডলের ছেলে মোঃ মজনু হক, এসময় তাকে বিশ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন বিজ্ঞ আদালত।

মঙ্গলবার (১৪ মে) মেহেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস এই রায় ঘোষণা করেন।

আদালত ও মামলার এজহার সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ১৩ ডিসেম্বর মেহেরপুর জেলা গোয়েন্দা শাখার এস,আই জালাল উদ্দিন গোপন খবরের ভিত্তিতে মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী বাসস্ট্যান্ডে বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় মাদক কারবারি মজনুকে বামুন্দি বাসস্ট্যান্ডের একটি মুদি দোকানের সামনে থেকে আটক করা হয়। তখন ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে আসামী মজনুর পরিহিত জিন্স প্যান্টের পকেট থেকে ৩০ গ্রাম হেরোইন উদ্ধার ও জব্দ করা হয়। এরপর ধৃত আসামীকে গাংনী থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) ধারার সারণির ১ (খ) তে একটি এজাহার দায়ের করা হয়।

দীর্ঘ সাড়ে সাত বছর ধরে মাদক মামলাটির বিচারিক কার্যক্রম চলার পর রায় ঘোষণা করা হয়। মামলাতে রাষ্ট্রপক্ষে আইনজীবী হিসেবে নিযুক্ত ছিলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কাজী শহিদুল হক এবং আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট রাকিবুল ইসলাম রুবেল।

এজাহার এবং সাক্ষীদের সাক্ষ-জেরার বক্তব্য পর্যালোচনা করে আদালত এই যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থকণ্ড প্রদান করেন। এ সময় আসামী কোর্টে হাজির থাকাতে তাকে সাজা পরোয়ানামূলে মেহেরপুর জেলা কারাগারে প্রেরণ করার নির্দেশ দেয় আদালত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD