• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম:
সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে মানহানির অভিযোগ, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন নারায়ণগঞ্জ জেলার সাত থানায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধ মামলায় অভিযুক্ত ৮৮ জন গ্রেফতার বিশ্বের সঙ্গে তাল মেলাতে বাড়াতে হবে ইংরেজি দক্ষতা বন্দরে হত্যা মামলার আসামি এস আরবি-১১ নিকট গ্রেফতার ১ চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে ডেঙ্গু মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত তেল গ্যাস নীতিতে পরিবর্তন নয় তবে ধারাবাহিকতা: পরিবেশ প্রতিমন্ত্রী বটিয়াঘাটায় বিভিন্ন ফার্মেসিতে মোবাইল কোর্ট, ২০ হাজার টাকা জরিমানা মিরশ্বরাই এ বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার উপজেলা কমিটি গঠিত চাঁপাইনবাবগঞ্জে প্রশাসনের উদ্যোগে উদ্ধার ২৩ টিয়া পাখি অবমুক্ত মহিপুুরে কারিতাসের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় চারাগাছ বিতরণ।

ভেড়ামারায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

Montu Rahman / ২৮৪ Time View
Update : শনিবার, ১৬ মার্চ, ২০২৪

ভেড়ামারা প্রতিনিধি –

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন এ ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ কিলোমিটার পান বরজ পুড়ে ছাই হয়ে যাওয়া পরিবারের মধ্যে আজ সকালে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
উক্ত বিতরণ অনুষ্ঠানে ভেড়ামারায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৫০০ পরিবারের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ উপহার খাদ্য সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক জনাব, মাহবুব উল আলম হানিফ এমপি, সে সময় উপস্থিত ছিলেন জনাব কামারুল আরেফিন সাংসদ কুষ্টিয়া -২, জেলা প্রশাসক কুষ্টিয়া জনাব এহেতেশাম রেজা, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু, অতিরিক্ত পুলিশ সুপার ভেড়ামারা সার্কেল মহসিন আল মুরাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনু, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও পৌর আওয়ামিলীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল মকুল, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা পবনসহ স্থানীয় প্রশাসনিক কর্মকর্তাসহ রাজনৈতিক নেতৃবৃন্দ।

এমপি হানিফ বলেন, তালিকা করে সাড়ে ৮শ পান চাষীদের মাত্র ৪ শতাংশ সুদে ব্যাংক ঋণ কার্ড দেয়া হবে। এছাড়াও যারা বিভিন্ন সমিতি থেকে ঋণ নিয়েছেন সেই সব সমিতিকে আগামী ৬ মাস ক্ষতিগ্রস্ত কৃষকদের কাছ থেকে কিস্তি আদায়ে চাপ না দেয়ার জন্য অনুরোধ করা হবে। এছাড়াও যেসব কৃষকরা জমি লিজ নিয়ে চাষ করেছেন সেই জমির মালিকদের লিজের টাকা না বাড়ানোর জন্যও বলে দেয়া হলো।
এসময় ভেড়ামারা-মিরপুর আসনের সংসদ সদস্য কামারুল আরেফিন, জেলা প্রশাসক এহেতেশাম রেজা, ভেড়ামারা উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের কর্মকর্তারা কৃষকদের পাশে থেকে সব ধরনের সহায়তা করার ঘোষণা দিয়ে বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD