• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
পেকুয়ায় সালাহ উদ্দিন আহমদের সাথে সাবেক এমপি আলমগীর দের সাক্ষাৎ জাতীয় সাংবাদিক সংস্থার সিলেট বিভাগীয় কমিটি ঘোষণা: সভাপতি জয়নাল, সম্পাদক সাজন নামগঞ্জ-৪ আসনে এড. নুরুল ইসলাম নুরুল ও সুনামগঞ্জ-২ আসনে নাছির উদ্দিন চৌধুরীকে ধানের শীষের প্রার্থী ঘোষনা ঝিনাইদহে ৩ বছরের সাবার লাশ মিলল প্রতিবেশীর ঘরে: তদন্তে পুলিশ, আটক এক নারী ঝিনাইদহে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ব্যবসায়ীদের দোয়া মাহফিল নওগাঁয় প্রশাসনের অনুমোতি ছাড়াই পরীক্ষার সময়ে স্কুল মাঠ দখল করে বাণিজ্য মেলা স্বামীর টাকা ও স্বর্ণ সবকিছু লুটে নিয়ে পালিয়ে গিয়ে রমরমা বিয়ের বানিজ্য অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে স্বামীর রামেক হাসপাতালে চালু হলো মনোরোগ বিভাগ খালেদা জিয়ার খোঁজখবর নিতে এভারকেয়ারে ইসলামী আন্দোলন বাংলাদেশ মিরেরশ্বরই ডাকঘরিয়ানঐক্যের আলো সংগঠনের ব্যতিক্রম ধর্মী প্রয়াস

ভেড়ামারায় নবনির্বাচিত এমপি আলহাজ্ব কামারুল আরেফিন ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা

Muntu Rahman / ১৯৫ Time View
Update : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪

ভেড়ামারা প্রতিনিধি –

কুষ্টিয়ার ভেড়ামারা সরকারি কলেজ মাঠে আজ মঙ্গলবার বিকেলে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কুষ্টিয়া -২(ভেড়ামারা -মিরপুর) আসনে নবনির্বাচিত সংসদ সদস্য এমপি আলহাজ্ব কামারুল আরেফিন এর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব কামারুল আরেফিন কে ফুলেল শুভেচছা জানান ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সম্মানিত সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা। সাংবাদিকদের মধ্যে এসময়ে উপস্থিত ছিলেন ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক আশ্রয় প্রতিদিন ও এবিসি ন্যাশনাল নিউজ এর ডিরেক্টর আফতাব উদ্দিন পারভেজ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও ভোরের চেতনা পত্রিকার ভেড়ামারা প্রতিনিধি ইয়াছির আরাফাত মিফতা, আইন বিষয়ক সম্পাদক দৈনিক মুক্তবার্তা ও সাপ্তাহিক জাগরণী পত্রিকার ভেড়ামারা প্রতিনিধি ডাঃ সাধনা রাণী, কোষাধ্যক্ষ ও দৈনিক সত্যের দর্পণ পত্রিকার সম্পাদক জাকির হোসেন মিথুন প্রমূখ।
এসময়ে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আলহাজ্ব শামীমুল ইসলাম ছানা, পৌর আওয়ামিলীগের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আবু হেনা মোস্তফা কামাল মকুলসহ ভেড়ামারার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের সকল নেতা কর্মীবৃন্দ।
নবনির্বাচিত এমপি আলহাজ্ব কামারুল আরেফিন বলেন, আমি ভেড়ামারার মানুষের কাছে চিরঋণী। আমি আমার অঙ্গীকার রক্ষা করবো এবং আগামীকাল শপথ শেষ করে এবার যেদিন আসবো আমার নেতা আমার অভিভাবক কুষ্টিয়ার উন্নয়নের রুপকার জননেতা মাহবুবউল আলম হানিফ এমপি কে সাথে নিয়ে আসবো আপনাদের মাঝে।
সংবর্ধনা অনুষ্ঠানে ভেড়ামারা উপজেলা পরিষদ, ভেড়ামারা অনলাইন প্রেসক্লাব, যুবলীগ, ছাত্রলীগ, অঙ্গ সংগঠন, স্কুল, কলেজসহ অসংখ্য মানুষ ফুলেল শুভেচছা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD