• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ব্যবসায়ীর উপর হামলার অভিযোগ  বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পালমোনারি রিহ্যাবিলিটেশন বিষয়ে দিনব্যাপী হ্যান্ডস-অন কর্মশালা অনুষ্ঠিত কুষ্টিয়া দৌলতপুরে বিয়ের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ  দৌলতপুরে ফিলিপনগর ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত তাহিরপুরে যাদুকাটা ও পাটলাই নদীর ৬টি ঘাটে অতিরিক্ত টোল আদায় আইন শৃঙ্খলা কমির সভায় ক্ষোভ ঝাড়লেন উপজেলা বিএনপি নেতা” আশুগঞ্জে ৩৮ মামলার আসামি রাসেল ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির উদ্যোগে সোনারগাঁয়ে হিংস্র জন্তু শিয়াল উদ্ধার ও অসুস্থ প্রাণীকে চিকিৎসা এবং উদ্ধার কার্যক্রম কালিয়াকৈরে দৃস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে আর্থিক অনুদান প্রদান বাঁশখালীর পুকুরিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত সালিসি বৈঠকে দেড় লাখ টাকায় মীমাংসা, চেয়ারম্যান ও মেম্বার খাটুনির মজুরি হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ

ভেড়ামারায় জাসদের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

Zakir Hossain Mithun / ৩৭১ Time View
Update : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩

ভেড়ামারায় জাসদের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ভেড়ামারা প্রতিনিধি – কুষ্টিয়ার ভেড়ামারায় শ্রমজীবী কর্মজীবী পেশাজীবি জনগণ এক হও দেশী বিদেশি ষড়যন্ত্র প্রতিহত করো, বাজার সিন্ডিকেট দমন করো, নিত্যপণ্যের দাম কমাও দাবীতে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী নানা কর্মসূচির মধ্যে দিয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে উৎসব মূখর পরিবেশের মধ্যে দিয়ে উদযাপন করা হয়। জাসদের (৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী) সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মঙ্গলবার সকালে ভেড়ামারা জাসদ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে জন্মদিনের কর্মসূচির শুভ সুচনা হয়। বিকাল ৩ টায় ভেড়ামারা বাসস্ট্যান্ডে বিশাল সমাবেশে উপজেলা জাসদের সভাপতি এমদাদুল ইসলাম আতা’র
সভাপতিত্বে বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা জাসদের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আলিম স্বপন, কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়য়ক সম্পাদক বশির উদ্দিন বাচ্ছু, পৌর জাসদের সভাপতি হাসান বিন মাহমুদ ঝন্টু, পৌর মেয়র আনোয়ারুল কবির টুটুল, জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক অসিত সিংহ রায়, ময়নুল হক ডাবলু, এ্যাড এনাম, মোস্তাফিজুর রহমানসহ স্হানীয় নেতৃবৃন্দ।


অনুষ্ঠান টি পরিচালনা করেন উপজেলা জাসদের সাধারণ সম্পাদক এসএম আনছার আলী। ভেড়ামারার সকল ইউনিয়ন থেকে দলে দলে মিছিল নিয়ে জাসদের নেতাকর্মীরা উপস্থিত হন। হাজার হাজার নেতা কর্মীদের শ্লোগানে মুখরিত হয় জাসদের জয়গান।
সমাবেশ শেষে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যায় ঐশী সহ অনেকে গান গান পরিবেশন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD