• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
চট্টগ্রামের লোহাগাড়ায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে সুমাইয়া জান্নাত (১৯) নামে বাঁশখালীর এক কলেজ ছাত্রী নিহত এবং একজন আহত হয়েছে। “র‍্যাব-১১ এর মাদক বিরোধী অভিযানে নারায়ণগঞ্জের বন্দর হতে অবৈধ মাদকদ্রব্য সহ ৪২০ বোতল স্কাফ উদ্ধার কালিয়াকৈরে কাবিটা ও কাবিখার ২ কোটি ৫৬ লাখ টাকার চেক বিতরণ দৌলতপুর উপজেলা তাঁতী দলের জরুরী সভা নওগাঁর কালীগ্রাম-একডালা ইউনিয়ন ভূমি অফিসে ভূমিসেবা বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত হেলিকপ্টার নিয়ে কবে আসবেন?’ শিক্ষামন্ত্রীকে শিশুর প্রশ্ন ভেড়ামারার সেবায় পাশে থাকতে চান সুমন বিশ্বাস, দোয়া ও সমর্থন কামনা তাহিরপুরে পানি বৃদ্ধি, যোগাযোগ ব্যবস্থায় বিপর্যয় কটিয়াদীতে যুবদলের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মর্তুজা আল কামালকে গণসংবর্ধনা বাঁশখালী হাসপাতালে ২ মাস বয়সী শিশুর মৃত্যু: চিকিৎসায় অবহেলার অভিযোগ, তদন্তের দাবি

বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী রনজিৎ চৌধুরী উদ্যোগে ফতেপুর গ্রামে ইফতার ও দোয়া মাহফিল

Muntu Rahman / ২৩০ Time View
Update : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪

স্টাফ রিপোর্টার

একমাস সিয়াম সাধনা ও আত্মশুদ্ধির মাসে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও জেলা আওয়ামীলীগের সদস্য এবং ফতেপুর ইউপির সাবেক চেয়ারম্যান রনজিৎ চৌধুরী রাজনের নিজ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় রনজিৎ চৌধুরী রাজনের ফতেপুর নিজ গ্রামের বাড়ির সামনে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যাক রোজাদারগণ অংশগ্রহন করেন।

ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক আহমদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,সাবেক ফতেপুর ইউপি চেয়ারম্যান ও বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এবং জেলা আওয়ামীলীগের সদস্য রনজিৎ চৌধুরী রাজন,বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্বা তাজ্জদ আলী খান,বীর মুক্তিযোদ্ধা ময়না মিয়া,মহিলা ভাইস চেয়ারম্যান মাফুজা আক্তার রীনা,সলুকাবাদ ইউপি চেয়ারম্যান নুরে আলম সিদ্দিক তপন,দক্ষিন বাদাঘাট ইউপির সাবেক চেয়ারম্যান এরশাদ আহমদ হৃদয়,সমাজকর্মী দিলোয়ার,ুবশ্বম্ভরপুর উপজেলা শাখা ইসলামিক ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ ফজলুল হক,সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ আব্দুস সামাদ,ফতেপুর ইউপির ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জয়নাল আবেদীন,সাবেক ৮নং ইউপি সদস্য মনসুর নুর চৌধুরী,আব্দুল ওয়াহাব,ফিরোজ আলী,আব্দুল হান্নান,মোঃ মানিক মিয়া,পিয়ারা বেগম,শিক্ষক কেবল মাষ্ঠার,নিরঞ্জন বিশ্বাস,রতিলাল বিশ্বাস ও আব্দুল আউয়াল প্রমুখ।

চেয়ারম্যান প্রার্থী রনজিৎ চৌধুরী রাজন বলেন,বাংলাদেশ একটি সম্প্রীতির দেশ। এই দেশটি ১৯৭১ সালে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে তৎকালীন সাড়ে সাতকোটি হিন্দু,মুসলিম,বৌদ্ধ,খ্রিষ্টান ও বিভিন্ন জাতিগোষ্ঠির মানুষজন জীবন বাজি রেখে দেশ স্বাধীন করার জন্য মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেছিলেন। ঐ সময় ত্রিশলাখ শহীদ ও দু”লাখ মাবোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত হয়েছিল আজকের এই স্বাধীন বাংলাদেশটি। স্বাধীনতার সাড়ে তিনবছরের মাথায় কিছু বিপদগামি সেনা অফিসার ও পরাজিত শক্রু পাকিস্থানীদের দোসরা মিলে জাতির পিতাকে স্বপরিবারে হত্যার মধ্যে দিয়ে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে বাধাঁগ্রস্থ করেছিল। কিন্তু স্বাধীনতার ২১ বছর পরে জাতির পিতার সুযোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে দেশ আজ বিশ্বে একটি উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত হয়েছে। তিনি আরো বলেন হাওরের জেলা সুনামগেঞ্জর বিশ^ম্ভরপুর উপজেলা একটি সম্ভাবনাময় উপজেলা। কিন্তু স্বাধীনতা পরবর্তী সময়ে নানান প্রতিকূলতার কারণে যোগ্য নেতৃত্ব থাকলেও উপজেলার বিশাল জনগোষ্ঠির ভাঁেগ্যর আজো তেমন একটা পরিবর্তন হয়নি। তাই এই উপজেলার সার্বিক উন্নয়নের কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মী হিসেবে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি। যদি এই উপজেলার মানুষ আমাকে চেয়ারম্যান পদে নির্বাচিত করেন তাহলে উপজেলাবাসীর মতামত নিয়ে এই উপজেলাকে একটি মডেল উপজেলা গড়ে তোলার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন।

পরে ইফতার পূর্ব দেশ ও জাতির মঙ্গল ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশের আপামোর জনসাধারনের সুস্বাস্থ্য ও র্দীঘায়ূ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD