• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
বর্ণাঢ্য আয়োজনে মধ্য দিয়ে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত শতবর্ষী লাইব্রেরীটিতে সংরক্ষণের অভাবে নষ্ট হচ্ছে হাজার হাজার মূল্যবান বই দৌলতপুরে শরীফ উদ্দিন জুয়েলের মা’এর ১৫ তম মৃত্যু বার্ষিকী পালিত সীতাকুণ্ডে গণপিটুনিতে মাদক ব্যবসায়ী ইরান নিহত।।বাড়িতে উত্তেজিত জনতার অগ্নি সংযোগ কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে ব্যপক প্রস্তুতি: অনুষ্ঠানস্থল পরিদর্শন করলেন দুই প্রতিমন্ত্রী তাহিরপুরে নদী পথে বিআইডব্লিউটি ও টুল টেক্সের নামে অতিরিক্ত চাদাঁবাজি বন্ধের নির্দিষ্টকালের নৌ ধর্মঘটের ডাক র‍্যাবের অভিযানে রাজশাহীর কাটাখালী এলাকা হতে ২০ কেজি গাঁজা’সহ ২ মাদক কারবারিকে গ্রেফতার  বদলগাছীতে খাড়িতে গোসলে নেমে দম্পত্তির মৃত্যু নওগাঁয় জাতীয়তাবাদী নাগরিক সমাজের উদ্যোগে গাছের চারা বিতরণ , মাছের পোনা অবমুক্ত ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা কর্মসূচি “সোনারগাঁও, নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ১২ মামলার আসামি গিটু হৃদয়ে ভগ্নীপ্রতি রাসেলকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করেছে র‌্যাব-১১

বিজিবির অভিযানে শিবগঞ্জ সীমান্তে একটি বিদেশী অস্ত্র’ দুটি ম্যাগজিন ও ৩৬ রাউন্ড গুলিসহ গ্রেফতার- ০১

Muntu Rahman / ৩৪৬ Time View
Update : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩

বিজিবির অভিযানে শিবগঞ্জ সীমান্তে একটি বিদেশী অস্ত্র’ দুটি ম্যাগজিন ও ৩৬ রাউন্ড গুলিসহ গ্রেফতার- ০১

রুহুল আমীন খন্দকার, বিশেষ প্রতিনিধি :: বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের অভ্যান্তরিন ও সীমান্তবর্তী এলাকার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বিজিবি দেশের সিমান্ত অনুপ্রবেশ ঠেকানোর পাশাপাশি নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারীসহ অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় শিবগঞ্জ সীমান্তে একটি বিদেশী অস্ত্র, দুটি ম্যাগজিন ও ৩৬ রাউন্ড গুলিসহ মাহবুব আলী (৩৫) নামে এক যুবককে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। বুধবার ১৫-ই নভেম্বর ২০২৩ ইং বেলা সাড়ে ১১ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া।

এর আগে মঙ্গলবার দিবাগত-রাতে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের তেলকুপি সীমান্ত থেকে তাকে আটক করা হয়। আটক যুবক উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের তেলকুপি লম্বাপাড়া গ্রামের জাবুল হোসেনের ছেলে। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তেলকুপি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি পাচার হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি বিদেশী অস্ত্র, দুটি ম্যাগজিন ও ৩৬ রাউন্ড গুলিসহ মাহবুবকে আটক করা হয়।

এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও জানান, বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় ১১ মাসে ১০ জন আসামিসহ ১৩-টি দেশী-বিদেশী অস্ত্র, ৮০ রাউন্ড গুলি ও ১৯-টি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ বলেন, বিজিবির দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে মাহবুবকে আদালতে পাঠানো হলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

RUHUL AMIN, DHAKA-15/11/2023 🇧🇩


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD