• সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
পবিত্র ঈদুল আজাহাকে সামনে রেখে ঈদ যাত্রা হবে স্বস্তিদায়ক ও দুর্ঘটনা মুক্ত জামালগঞ্জে পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ ও সচেতনতামূলক সভা ইসলামী ব্যাংকের এমডিকে পুনর্বহালের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন পবিত্র ঈদুল আজহা অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন ডাঃ কামরুল ইসলাম মনা সরিষাবাড়ীতে শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান ক্রেস্ট ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত বাঁশখালীতে হাসান হত্যা মামলার মূলহোতাদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন হবিগঞ্জ ৫৫ বিজিবির উদ্যোগে তাৎক্ষণিক রাস্তা ও কালভার্ট মেরমত । ধুনট পৌর এলাকায় চরধুনট একতা ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বটিয়াঘাটায় গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান বিপুল পরিমাণ মাদক জব্দ

বহুল আলোচিত জয়পুরহাটের বুলু মিয়া হত্যা মামলায় বিজ্ঞ আদালতের রায়ে তিন জনের যাবজ্জীবন কারাদণ্ড

Muntu Rahman / ২৯৩ Time View
Update : বুধবার, ১৫ মে, ২০২৪

রুহুল আমীন খন্দকার, বিশেষ প্রতিনিধি ::

বহুল আলোচিত জয়পুরহাট শহরের দস্তপুর গ্রামে পূর্ব শত্রুতার জেরে কৃষক বুলু মিয়া (৪০) হত্যা মামলায় দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালতের রায়ে ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। বুধবার (১৫ মে, ২০২৪ ইং) দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর ভারপ্রাপ্ত বিচারক নুরুল ইসলাম আসামিদের উপস্থিতিতে এই রায়টি দেন।

দন্ডপ্রাপ্ত আসামীরা হলো যথাক্রমে, ১/ জয়পুরহাট সদর উপজেলার দস্তপুর গ্রামের বাসিন্দা মৃত শামসুদ্দিনের ছেলে বাচ্চু মিয়া, ২/ গণিরাজের ছেলে এমরান আলী ওরফে নুহ, ৩/ আউশগাড়া গ্রামের মোকছেদ আলীর ছেলে বাবু মিয়া।

মামলার বিবরণে জানা যায়, ঘটনার প্রায় ২০ বছর পুর্বে জয়পুরহাট সদর উপজেলার দাদড়া গ্রামের বুলু মিয়া (৪০) একই উপজেলার দস্তপুর গ্রামের তাহেরা বেগম কে বিয়ে করে সেখানেই ঘরজামাই হিসেবে বসবাস করত। ২০০৫ সালের ৩ এপ্রিল রাত সাড়ে সাতটার দিকে বুলু মিয়া একটি বাঁশের লাঠি নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেন নি। পরদিন ৪ এপ্রিল সকালে দস্তপুর গ্রামের আমজাদ রাজের বাড়ি থেকে দুইশ গজ দুরে আমজাদের  বায়ো গ্যাস তৈরীর ট্যাংকিতে রক্তের দাগ দেখতে পান স্থানীয়রা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে  ট্যাংকির ভিতর থেকে রক্তাত্ব অবস্থায় বুলু মিয়ার গলা কাটা মরদেহ উদ্ধার করে।  ওই ঘটনায় নিহতের ভাই নজরুল ইসলাম বাদী হয়ে ২০০৫ সালের ৪ এপ্রিল তিন জনের নাম উল্লেখ করে জয়পুরহাট সদর থানায় মামলা রুজু করেন। দীর্ঘ শুনানি শেষে আদালতের বিচারক আসামিদের উপস্থিতিতে এই রায়টি দেন।

উক্ত মামলায় সরকারি পক্ষের কৌঁসুলি (আইনজীবী) ছিলেন এডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি ও উদয় সিংহ এপিপি । আর আসামী পক্ষের আইনজীবী ছিলেন এডভোকেট নন্দকিশোর আগরওয়ালা।

গণমাধ্যম কর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (অ্যাডভোকেট) নৃপেন্দ্রনাথ মণ্ডল।

RUHUL AMIN, DHAKA- 15/05/2024 🇧🇩


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD