• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ব্যবসায়ীর উপর হামলার অভিযোগ  বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পালমোনারি রিহ্যাবিলিটেশন বিষয়ে দিনব্যাপী হ্যান্ডস-অন কর্মশালা অনুষ্ঠিত কুষ্টিয়া দৌলতপুরে বিয়ের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ  দৌলতপুরে ফিলিপনগর ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত তাহিরপুরে যাদুকাটা ও পাটলাই নদীর ৬টি ঘাটে অতিরিক্ত টোল আদায় আইন শৃঙ্খলা কমির সভায় ক্ষোভ ঝাড়লেন উপজেলা বিএনপি নেতা” আশুগঞ্জে ৩৮ মামলার আসামি রাসেল ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির উদ্যোগে সোনারগাঁয়ে হিংস্র জন্তু শিয়াল উদ্ধার ও অসুস্থ প্রাণীকে চিকিৎসা এবং উদ্ধার কার্যক্রম কালিয়াকৈরে দৃস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে আর্থিক অনুদান প্রদান বাঁশখালীর পুকুরিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত সালিসি বৈঠকে দেড় লাখ টাকায় মীমাংসা, চেয়ারম্যান ও মেম্বার খাটুনির মজুরি হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ

প্রতিবেশীর সীমানায় ঘোড়ার ঘাস খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ,আহত ৩

Montu Rahman / ৪৬৪ Time View
Update : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩

প্রতিবেশীর সীমানায় ঘোড়ার ঘাস খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ,আহত ৩

মধ্যনগর (সুনামগঞ্জ )প্রতিনিধি
সুনামগঞ্জের মধ্যনগরে প্রতিবেশীর বাড়ির আঙিনায় ঘোড়ার ঘাস খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে উভয়পক্ষের তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে আটটার সময় উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের গোলগাঁও নবাবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানাযায়, উপজেলার নবাবপুর গ্রামের আব্দুর রউফ ও মো.হাফিজ উদ্দিন একই গ্রামের বাসিন্দা।মো.হাফিজ উদ্দিন তার ছাগলকে খাওয়ানোর জন্য বাড়ির সামনে নিজস্ব জমিতে ঘাস ফলায়। প্রতিবেশি আব্দুর রউফের ঘোড়া তার পাশের জমিতে খুঁটি দিয়ে আটকিয়ে রাখলেও হাফিজ উদ্দিনের ঘাস ফলানো জমিতে এসে ঘাস খেয়ে ফেলে।এ নিয়ে আব্দুর রউফ ও হাফিজ উদ্দিনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের তিনজন আহত হন। এদের মধ্যে হাফিজ উদ্দিন ও তার স্ত্রী জবেদা খাতুন গুরুতর আহত হন।অপরপক্ষের আব্দুর রউফ আহত হয়েছেন। আহত তিনজনই পার্শ্ববর্তী কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মো.এমরান হোসেন জানান,এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD