• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির দুইটি অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ ​ কুষ্টিয়ার ভেড়ামারায় পরকীয়া ও পারিবারিক কলহের জেরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, টাকা ছিনতাইয়ের অভিযোগ চাঁচড়ায় মামা ভাগ্নে পরিষদ নিয়ে বিপাকে মানুষ টানা বৃষ্টি ও পাহাড়ী ঢল তাহিরপুরের নদ নদী ও হাওরের পানি বাড়ছে জলাবদ্ধতায় কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়: পরীক্ষা স্থগিত, চরম দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা যাদুকাটা নদীতে অপ্রতিরোধ্য মাসুক সরদারের ড্রেজার মেশিন রূপগঞ্জ থানা পুলিশ কর্তৃক ১,১০৭ বোতল ESKUF, ১টি ট্রাক ও ১টি CNG সহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার তাহিরপুরে ডিবি পুলিশের অভিযানে ১৩ লাখ টাকার ভারতীয় ফুচকা আটক; চো-রাকারবারি শাকিল, আল আমিনসহ ৫ জনের নামে মা-মলা ‎ ভিত্তিহীন অভিযোগে অতিষ্ট চা বিক্রেতা ঢাকুরিয়া জয়পুরের অলিয়ার ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করার সময় ভুয়া পুলিশ আটক।

Muntu Rahman / ৪৩৬ Time View
Update : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩

পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করার সময় ভুয়া পুলিশ আটক

 

দৌলতপুর প্রতিনিধি ঃ কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার সাতবাড়িয়া গ্রামে ভাঙ্গা পুল থেকে কামালপুর সংযোগ সড়কের মাঠের ভিতরে মোঃ সবুজ ফকির,পিতা মোঃ গনি ফকির, নামে এক জন মাঠের ভিতরে পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে জনতার হাতে আটক। আটককৃত সবুজের বাড়ি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের জগন্নাথ পুর গ্রামে বলে জানা গেছে। তারা গ্রাম ছেড়ে দীর্ঘদিন ধরে ভেড়ামারা হিড়িমদিয়াতে বসবাস করেন। মোঃ সবুজ ফকির ভেড়ামারা অবস্থিত মুসলিম সুইটে মিষ্টির কারিগর হিসেবে কাজ করেন।গত ১৪ই সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার রাত আনুমানিক ৭ ঘটিকার সময় মাঠের ভিতরে পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে জনতার হাতে আটক হয়।আটক হওয়ার আগে মাঠের ভিতরে চলাচল কৃত একাধিক মটর সাইকেল আটকে চাঁদাবাজি করেছে। বিষয়টি জানাজানি হলে, সাতবাড়িয়া গ্রাম বাসি মোঃ সবুজ ফকির কে আটক করে, ভেড়ামারা থানায় খবর দেন। পরে পুলিশের হাতে তুলে দেন এলাকাবাসী।

এ ব্যাপারে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ জহুরুল ইসলাম জানান আটক কৃত আসামি মোঃ সবুজ ফকির প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার অপরাধ শিকার করেছেন।এই অপরাধের সাথে আর কে জড়িত আছে সে বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে। জড়িত সে যেই হোক কাউকে ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD