• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির দুইটি অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ ​ কুষ্টিয়ার ভেড়ামারায় পরকীয়া ও পারিবারিক কলহের জেরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, টাকা ছিনতাইয়ের অভিযোগ চাঁচড়ায় মামা ভাগ্নে পরিষদ নিয়ে বিপাকে মানুষ টানা বৃষ্টি ও পাহাড়ী ঢল তাহিরপুরের নদ নদী ও হাওরের পানি বাড়ছে জলাবদ্ধতায় কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়: পরীক্ষা স্থগিত, চরম দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা যাদুকাটা নদীতে অপ্রতিরোধ্য মাসুক সরদারের ড্রেজার মেশিন রূপগঞ্জ থানা পুলিশ কর্তৃক ১,১০৭ বোতল ESKUF, ১টি ট্রাক ও ১টি CNG সহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার তাহিরপুরে ডিবি পুলিশের অভিযানে ১৩ লাখ টাকার ভারতীয় ফুচকা আটক; চো-রাকারবারি শাকিল, আল আমিনসহ ৫ জনের নামে মা-মলা ‎ ভিত্তিহীন অভিযোগে অতিষ্ট চা বিক্রেতা ঢাকুরিয়া জয়পুরের অলিয়ার ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

পাবনায় অজ্ঞান পার্টির সক্রিয় সদস্য গ্রেফতার

Muntu Rahman / ২০৭ Time View
Update : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪

মোঃ নূরুন্নবী পাবনা:

পাবনা বাস টার্মিনাল এলাকা থেকে অজ্ঞান পার্টির এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‍্যাব-১২ পাবনা’র কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ঢাকাগামী বাসের যাত্রীদের অজ্ঞান করে তাদের নিকট থেকে মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেওয়ার পরিকল্পনা গ্রহণ করছে অজ্ঞান পার্টির সদস্যরা।

এমন তথ্যের ভিত্তিতে র‍্যাব-১২ পাবনা ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল কোম্পানি কমান্ডার মেজর মোঃ এহতেশামুল হক খান এর নেতৃত্বে সোমবার (১৩ মে) রাত ৮ টার দিকে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করে কাছেম সরদার ওরফে কাশেম (৪৫) নামে এক অজ্ঞান পার্টির সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করে। এসময় তার নিকট থেকে ৩ পিস অস্বাস্থ্যকর চেতনানাশক ঔষধ উদ্ধার করা হয়।

গ্রেফতার কাশেম বাগেরহাট জেলার মোল্লারহাট থানার কোদালিয়া গ্রামের মৃত কাদের সরদারের ছেলে।
অজ্ঞান পার্টির এই সক্রিয় সদস্য দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন জেলায় অস্বাস্থ্যকর চেতনা নাশক ঔষধ দিয়ে যাত্রীদের অজ্ঞান করে তাদের নিকট থেকে নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিয়ে আসছিল বলে জানায় র‌্যাব।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান কোম্পানি কমান্ডার মেজর মোঃ এহতেশামুল হক খান । তিনি আরো জানান, সাধারণ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে অজ্ঞান পার্টির সদস্যদের গ্রেফতারে র‍্যাবের এই বিশেষ অভিযান ভবিষ্যতে চলমান থাকবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD