• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম:
“মুন্সীগঞ্জ ডিবি পুলিশের অভিযানে টঙ্গীবাড়ির সেরাজাবাদ থেকে ৩০০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার” বিয়ে বাড়ির গায়ে হলুদে এলোপাতাড়ি গুলি ক্যামরাম্যানসহ গুলিবিদ্ধ – ৪ বীরগঞ্জে ৪৬৪০ পিস ট্যাপেন্টাডলসহ নারী গ্রেফতার কুমিল্লা ডিবি পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেফতার পত্নীতলা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে এক নারীকে ১০ পিস ট্যাপেন্টাডল সহ আটক কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ১৫ কোটি টাকা মূল্যের তিন লাখ ইয়াবা উদ্ধার গাড়ি জব্দ গ্রেফতার ২ লতিফাবাদে ১১০৮ পরিবারে ফ্যামিলি কার্ড বিতরণ: মাসিক ২,৫০০ টাকা করে ভাতা পাবেন সুবিধাভোগীরা দৌলতপুরে অপরাধীদের আতঙ্কের নাম খসরু নোমান, বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ডের লাগাম টেনে ধরার ভূমিকায় প্রশংসায় ভাসছে খসরু নোমান চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা এবং জেলা পুলিশ সুপার ও অফিসার ইনচার্জদের সঙ্গে মতবিনিময় পার্বত্য চট্টগ্রামে রাঙ্গামাটি জেলা পুলিশ অভিযানে মাদক মামলার ও ওয়ারেন্ট ভুক্ত ২৬ জন আসামি গ্রেফতার

পাঁচবিবিতে অপহরণের অভিযোগে ৩ জন গ্রেফতার: অপহৃত উদ্ধার

Muntu Rahman / ২২৪ Time View
Update : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

দেলোয়ার হোসেন পাঁচবিবি (জয়পুরহাট)প্রতিনিধি:

পাঁচবিবিতে ভোটের ফল জানতে গিয়ে আরিফ হোসেন অপহরণ, ১০ লক্ষ টাকা মুক্তিপণ দাবিতে মুখ বেঁধে নির্যাতন অতঃপর অভিযোগের প্রেক্ষিতে জয়পুরহাট র‍্যাব-৫ কর্তৃক ৩ জন অপহরণকারী গ্রেফতার ও অপহৃতকে উদ্ধার করা হয়েছে।
র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাটের ১টি চৌকস অপারশনাল দল ২৯ এপ্রিলে সোমবার রাত ৯ টায় জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার ভেড়ারচড়া এলাকায় অভিযান চালিয়ে ৩ জন অপহরণকারীকে গ্রেফতার করে।
তারা হলো,পাঁচবিবি থানার গুনাই মাগুরা গ্রামের আবুল কালামের পুত্র অপহরণকারী মূলহোতা ওসমান গনী (২২), একই গ্রামের ওলিউল হাসানের পুত্র নাইম হাসান ফয়াসাল (১৭) ও আব্দুর রহিমের পুত্র আশিক ইকবাল (২৭)। এছাড়াও একই উপজেলার বরণ গ্রামের মোহাম্মদ আলী জানের পুত্র অপহৃত আরিফ হোসেনকে উদ্ধার করে। এই মামলায় পলাতক রয়েছে আসামী মেহেদী হাসান (২২), মিজানুর রহমান ও সোহান মিয়া (২২)।
আজ ৩০ এপ্রিল মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়,অপহৃত আরিফ গত ২৮ এপ্রিল বিকেলে আটাপুর ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডের নির্বাচনী ফলাফল জানতে দিবাকরপুর উচ বিদ্যালয় মাঠ যায়। ভোটের ফলাফল শুনে আরিফের বাড়ি ফিরতে দেরী হলে অপহৃতের বাবা আরিফের ব্যক্তিগত মোবাইল ফোনে কল দিলে অপরিচিত ১জন রিসিভ করে বলে, আপনার সন্তান আমাদের হেফাজতে আছে। আগামী ২৯ এপ্রিল সকাল ৯টার মধ্যে ১০ লক্ষ টাকা দিয়ে আপনার ছেলেকে নিয়ে যাবেন।
অপহৃত আরিফের ভাষ্যমতে,অপহরণকারীরা আরিফকে মুখ, হাত, পা ও চোখ বেঁধে নির্জন ভড়ারচড়া নামক জঙ্গলে নিয়ে গিয়ে ঘুমের ঔষুধ সেবন করায় এবং আটকিয়ে রেখে মুখে টেপ ও গামছা পেচিয় বিভিন্নভাবে শারিরীক নির্যাতন করে।
এ সংক্রান্ত ২৯শে এপ্রিল অপহৃতের বাবা পাঁচবিবি থানা ও সিপিসি-৩, জয়পুরহাট র‍্যাব-৫ ক্যাম্পে ছেলে অপহরণের ১টি অভিযাগ দায়ের করলে রাতেই অভিযান চালিয়ে অপহরনকারীদের গ্রেফতার এবং ভিকটিম আরিফকে উদ্ধার করতে সক্ষম হয়। এ ব্যাপারে ধৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পাঁচবিবি থানায় সোপর্দ করেছে র‍্যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD