• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম:
বাদাঘাটে সম্প্রীতি রক্ষায় ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক এমপির ঐতিহাসিক পাগলা মসজিদে দান ও ভক্তির মহোৎসব: ১৩ সিন্দুকে মিলল রেকর্ড ৪৩ বস্তা টাকা! স্থল বন্দর বেনাপোল কাস্টমসের দুই সহকারী রাজস্ব কর্মকর্তা ও তিন সিপাই বরখাস্ত ১১ দলের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে কটিয়াদীতে জামায়াতের মিছিল ও লিফলেট বিতরণ যশোরে ‘চশমা সাইদ’ হত্যায় মেছো সুমন ও রোহিত আটক আবাসিক হোটেলে ডিবির অভিযান: অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় ১৪ তরুণ-তরুণী গ্রেফতার বটিয়াঘাটায় অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার নাটোর লালপুরে বাল্যবিবাহ, মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত বাঁশখালীতে গাঁজা সেবনের সময় হাতেনাতে দুই অটোরিকশা চালক আটক ,মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড বাঁশখালীতে প্রতিবন্ধী শিশুদের প্রারম্ভিক শনাক্তকরণ ও হস্তক্ষেপ জোরদারে এডভোকেসি সভা অনুষ্ঠিত

নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৪ পেলেন সুনামগঞ্জের রাকিব আলী

Muntu Rahman / ১৮৪ Time View
Update : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টার:

নব উজ্জীবিত বাংলাদেশ সমাজ ও সমীকরণ আদর্শ সাংস্কৃতিক সংগঠন এর আয়োজনে দেশের একুশজন গুণীজনদের নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৪ প্রদান করা হয়েছে। এতে ভূষিত হলেন সুনামগঞ্জ জেলার মুরাদপুর গ্রামের কৃতি সন্তান রাকিব আলী।

সমাজসেবা ও বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক কাজে বিশেষ অবদান রাখার জন্য নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৪ ভূষিত হয়েছেন তিনি।

গতকাল শুক্রবার (০৬ ডিসেম্বর) ঢাকার বাংলামটর বিশ্ব সাহিত্য কেন্দ্রে নেলসন ম্যান্ডেলার কর্মময় আদর্শ জীবন ও মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে শীর্ষ আলোচনা ও নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৪  অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানেই বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বাংলার একুশজন গুণীজনদের সংবর্ধনা পুরষ্কার ও সনদপত্র প্রদান করা হয়।

অনুষ্ঠানে সমাজসেবক ও সমাজ উন্নয়ন কর্মী রাকিব আলীর হাতে নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার তুলে দেন বিশিষ্ট সাংস্কৃতিকমনা ব্যক্তিত্ব অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন । এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , বাংলার বীর ফাউন্ডেশনের সহ সাংগঠনিক সম্পাদিকা ড. রাজিউন সালমা লাবনী।  অনুষ্ঠান উদ্বোধন করেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এড. জহুরুল হক জহুর। সভাপতিত্ব করেন, নব উজ্জীবিত বাংলাদেশ সমাজ এর সহ সভাপতি অধ্যাপক মোঃ গোলাম ফারুক এবং অনুষ্ঠান পরিচালনা করেন নব উজ্জীবিত বাংলাদেশ সমাজ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মাসুদ রানা। এসময় মঞ্চে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন যায়গা থেকে আগত খ্যাতিমান বিশিষ্ট আইনজীবী, শিক্ষক, ডাক্তার, পরিচালক, কবি-সাহিত্যিক ও সাংবাদিকবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে রাকিব আলী তার বক্তব্যে বলেন, আমি মানুষকে ধর্মীয়ভাবে দেখি না। আমি দেখি মানুষকে মানুষ হিসেবে।  আমি দীর্ঘ দিন যাবৎ সুবিধা বঞ্চিত লোকদের জন্য কাজ করছি। এখনো সেই সুবিধা বঞ্চিত লোকদের মাঝে আমার কাজ চলমান। আমরা সবাই যদি যারতার যায়গা থেকে সমাজ ও সমাজের সুবিধা বঞ্চিত লোকদের পাশে দাঁড়াই তবেই পৃথিবীতে মানুষের মাঝে মানুষের প্রীতি ও শান্তি নেমে আসবে বলে করি।

পরে অধ্যাপক গোলাম ফারুক এর বক্তব্য ও পুরষ্কার প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD