• শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম:
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছাত্রশিবিরের নোয়াখালীতে বিক্ষোভ মিছিল তথ্য-প্রমাণ ছাড়া মানহানিকর সংবাদ প্রকাশ করা হয়েছে’—আলম সাব্বির দৈনিক এদিন পত্রিকায় তাহিরপুর উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সামায়ুন আহমদ। বাদাঘাটে সম্প্রীতি রক্ষায় ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক এমপির ঐতিহাসিক পাগলা মসজিদে দান ও ভক্তির মহোৎসব: ১৩ সিন্দুকে মিলল রেকর্ড ৪৩ বস্তা টাকা! স্থল বন্দর বেনাপোল কাস্টমসের দুই সহকারী রাজস্ব কর্মকর্তা ও তিন সিপাই বরখাস্ত ১১ দলের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে কটিয়াদীতে জামায়াতের মিছিল ও লিফলেট বিতরণ যশোরে ‘চশমা সাইদ’ হত্যায় মেছো সুমন ও রোহিত আটক আবাসিক হোটেলে ডিবির অভিযান: অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় ১৪ তরুণ-তরুণী গ্রেফতার বটিয়াঘাটায় অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

“নারায়ণগঞ্জের সদরে র‍্যাব-১১ এর অভিযানে ফেন্সিডিল, ইয়াবা জব্দ ও নগদ টাকাসহ একজন মাদক ব্যবসায়ী আটক

Muntu Rahman / ৬২ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশ আমার অহংকার এই শ্লোগান নিয়ে ব্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতারের মাধ্যমে র‍্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

ধারাবাহিকতায় গত মঙ্গলবার ( ১২ মে ২০২৬) ইং তারিখ র‍্যাব-১১, সিপিসি-১ এর চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার সদর থানাধীন বাবুরাইল এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১ জন গ্রেফতার করতে সক্ষম হয়েছে। নারায়ণগঞ্জ র‍্যাব ১১ মাদক ব্যবসায়ীকে ৬ বোতল ফেন্সিডিল, ১৩৫ পিছ ইয়াবা ও নগদ ৩০,০২০/- টাকাসহ গ্রেফতার করা হয়।

গোপন সংবাদ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জানা যায় যে, নারয়ণগঞ্জের সদরের বিভিন্ন এলাকায় মাদক ক্রয় বিক্রয়ের রমরমা ব্যবসা চলছে। মাদকের আতঙ্কে এলাকাবাসীর জনজীবন অতিষ্ট হয়ে পড়েছে মর্মে এলাকাবাসি জানান। এছাড়াও নগরীর বিভিন্ন স্পটে মাদক সেবন ও কেনাবেচার খবর গোপন সোর্সের মাধ্যমে জানতে পেরে ১২ মে ২০২৬ ইং তারিখ সময় ১৫:৩০ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলার সদরথানাধীন বাবুরাইল এলাকায় জনৈক পলাশ এর পরিত্যাক্ত বাসায় অভিযান পরিচালনাকালে মাদকসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত মোঃ হোসেন (৩০), পিতা-রতন মিয়া, মাতা- মোছাঃ সাফিয়া বেগম, স্থায়ী সাং- বাবুরাইল, থানা- সদর, জেলা- নারায়ণগঞ্জ এর হেফাজত হইতে ০৬ বোতল ফেন্সিডিল, ১৩৫ পিছ ইয়াবা ও নগদ ৩০,০২০/- টাকা উদ্ধার করে। উক্ত অভিযান পরিচালনা শেষে এলাকাবাসি অনেক সন্তোষ প্রকাশ করে।

৪। মাদক কারবারিদের আইনের আওতায় আনতে র‍্যাব-১১ এর অভিযান অব্যাহত রয়েছে। ধৃত আসামীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD