• বুধবার, ২০ মে ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বটিয়াঘাটায় ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা -২০২৬ এর শুভ উদ্বোধন করেন – আমীর এজাজ খান (এমপি) । কটিয়াদীতে সাড়ে ৪ হাজার হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ সরিষাবাড়ীতে মুরগীর বাচ্চা বিতরণ ও লালন পালনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সরিষাবাড়িতে ভূমি সেবা মেলা ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে গৃহ শিক্ষিকার বস্তাবন্দী মরদেহ উদ্ধার, আটক ২ ত্যাগের আদর্শে উজ্জীবিত হোক ঈদুল আযহা : আমির হোসাইন বাঁশখালী থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ওসির নির্দেশনায় এসআই আজিজুর রহমানের সাহসী অভিযানে সফলতা নওগাঁর বদলগাছীতে ভূমিসেবা মেলা/২০২৬ এর জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলা-২০২৬ এর উদ্বোধন কিশোরগঞ্জের নিকলীতে চেনা রাজত্বে ফিরছেন ডিবি হারুনের বিতর্কিত ক্যাশিয়ার মোকাররম সর্দার)

নামাজ পড়ে ফেরার পথে প্রাণ গেল বৃদ্ধের

Muntu Rahman / ১৫৫ Time View
Update : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:

নোয়াখালীর বেগমগঞ্জে ফজরের নামাজ পড়ে ঘরে ফেরার পথে ছেলামত উল্যাহ (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার একলাশপুর ইউনিয়নের একলাশপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত ছেলামত উল্যাহ উপজেলার একলাশপুর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের একলাশপুর গ্রামের জমাদার বাড়ির মৃত এছাক মিয়য়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ছেলামত উল্যাহ ভোররাতে ঘর থেকে বের হয়ে বাড়ির পাশে মসজিদে ফজরের নামাজ আদায় করেন। নামাজ শেষে বাড়ি ফেরার পথে সকাল ৬টার দিকে তিনি দেখেন বাড়ির উঠানে ছিঁড়ে পড়ে আছে বৈদ্যুতিক তার। তখন তার হাতে থাকা লাঠি দিয়ে তার সরাতে গেলে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কুতুব উদ্দিন লিয়ন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD