• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
আড়ানীতে তুলার ব্যাপক চাষ কালিয়াকৈরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গো খাদ্য বিতরণ বাঁশখালীতে ৩ হেভিওয়েট প্রার্থীর লড়াই চাঁপাইনবাবগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৬ উদযাপন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে সকলের সহযোগিতা চান জেলা প্রশাসক বাংলাদেশের মানুষ পুরাতন রাজনীতি দেখতে চাই না — ডা. শফিকুর রহমান বেলকুচিতে বিএনপি প্রার্থী আমিরুল ইসলাম খান আলিমের সহধর্মিনী মোছাঃ শাহানাজ প্রাধান ধানের শীষ প্রতীকে ভোট চাইলেন সুনামগঞ্জে প্রবাসীর দাম্পত্য জীবনে ভয়াবহ ট্র্যাজেডি সিলেট রেঞ্জ ডিআইজির হাত থেকে সম্মাননা পেলেন সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন–প্রেসক্লাব সমন্বয় জোরদার

নান্দাইলে বিএনপির মিছিলে পুলিশের বাঁধায় সংঘর্ষ \ একজন আটক [ পুলিশ সহ আহত ৩৫ জন ] [ ৪ টিয়ারশেল ও ১৫টি রাবার বুলেট নিক্ষেপ

Muntu Rahman / ২৮৩ Time View
Update : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩

নান্দাইলে বিএনপির মিছিলে পুলিশের
বাঁধায় সংঘর্ষ!  একজন আটক

[ পুলিশ সহ আহত ৩৫ জন ]
[ ৪ টিয়ারশেল ও ১৫টি রাবার বুলেট নিক্ষেপ ]

মোঃ শহিদুল ইসলাম পিয়ারুল-স্টাফরিপোর্টার ঃময়মনসিংহের নান্দাইলে হরতাল ও অবরোধের সমর্থনে বিএনপি’র মিছিলে পুলিশের বাধা দেওয়ায় বিএনপি ও পুলিশের মধ্যে সংঘর্ষ ঘটে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সাড়ে ১১টার দিকে উপজেলার মাজার বাসস্ট্যান্ড নামক এলাকায় এ সংঘর্ষ ঘটে। পরে পুলিশ ৪টি টিয়ারশেল নিক্ষেপ ও ১৫টি রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এতে পুলিশের এসআই কামাল হোসেন ও পুলিশ কনস্টেবল জাহিদুল সহ বিএনপি’র ৩৫জন নেতাকর্মী আহত হয়েছে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) সুমন মিয়া ও নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ রাশেদুজ্জামান রাশেদ ঘটনাস্থল পরিদর্শন করে। এসময় বিএনপি’র অজ্ঞাত এক কর্মীকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। জানাগেছে, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র সদস্য ও উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি নাসের খান চৌধুরী সমর্থিত বিএনপি নেতাকর্মীরা ইউনিয়নের বেলালাবাদ গ্রাম থেকে একটি অবরোধ মিছিল বের করে মাজারবাসস্ট্যান্ড এলাকায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে উঠতে চাইলে পুলিশ এতে বাধা প্রদান করে। এসময় বিএনপি নেতাকর্মীরা পুলিশের সাথে বাকবিতকন্ডায় জড়িয়ে পড়লে উভয়ের মধ্যে সংঘর্ষ বাধে। পরে পুলিশের ধাওয়া খেয়ে বিএনপি নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উক্ত সংঘর্ষে বিএনপি নেতা খাইরুল ইসলাম মানিক, বাদল মিয়া, সোহেল, আব্দুল জলিল, ছাত্রদল নেতা আসাদুজ্জামান খান ইভাদ, সাহাদাত হোসেন রাব্বী, দেলোয়ার হোসেন রানা ও হৃদয় হাসান সহ ৩৫জন নেতাকর্মী আহত হয়। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) সুমন মিয়া বলেন, মিছিলটি ময়মনসিংহ টু কিশোরগঞ্জ মহাসড়কে উঠতে চাইলে তাদেরকে নিষেধ করা হয়। পরে নেতাকর্মীরা উত্তেজিত হয়ে পুলিশের উপর ছড়াও হলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়া হয়েছে। উক্ত ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।
ছবি-সংযুক্ত


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD