• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
“মুন্সীগঞ্জ ডিবি পুলিশের অভিযানে টঙ্গীবাড়ির সেরাজাবাদ থেকে ৩০০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার” বিয়ে বাড়ির গায়ে হলুদে এলোপাতাড়ি গুলি ক্যামরাম্যানসহ গুলিবিদ্ধ – ৪ বীরগঞ্জে ৪৬৪০ পিস ট্যাপেন্টাডলসহ নারী গ্রেফতার কুমিল্লা ডিবি পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেফতার পত্নীতলা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে এক নারীকে ১০ পিস ট্যাপেন্টাডল সহ আটক কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ১৫ কোটি টাকা মূল্যের তিন লাখ ইয়াবা উদ্ধার গাড়ি জব্দ গ্রেফতার ২ লতিফাবাদে ১১০৮ পরিবারে ফ্যামিলি কার্ড বিতরণ: মাসিক ২,৫০০ টাকা করে ভাতা পাবেন সুবিধাভোগীরা দৌলতপুরে অপরাধীদের আতঙ্কের নাম খসরু নোমান, বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ডের লাগাম টেনে ধরার ভূমিকায় প্রশংসায় ভাসছে খসরু নোমান চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা এবং জেলা পুলিশ সুপার ও অফিসার ইনচার্জদের সঙ্গে মতবিনিময় পার্বত্য চট্টগ্রামে রাঙ্গামাটি জেলা পুলিশ অভিযানে মাদক মামলার ও ওয়ারেন্ট ভুক্ত ২৬ জন আসামি গ্রেফতার

নলছিটির সুবিদপুরে স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামী হৃদয়ের বিরুদ্ধে

Muntu Rahman / ২১২ Time View
Update : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

মশিউর রহমান রাসেল,বিশেষ প্রতিনিধি।।

ঝালকাঠির নলছিটিতে স্ত্রী লামিয়া খাতুনকে (২২) হত্যার অভিযোগ উঠেছে স্বামী হৃদয় হাওলাদার (২৫) বিরুদ্ধে । এ ঘটনায় নিহতের অভিযুক্ত স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে উপজেলার সুবিদপুর ইউনিয়নের সুবিদপুর এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত হৃদয় হাওলাদার ওই এলাকার আলী আকব্বর হাওলাদারের ছেলে। তিনি দিনমজুরের কাজ করতেন।

বিষয়টি নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী নিশ্চিত করেছেন।

নিহত লামিয়ার খালু কালাম খান বলেন,সোমবার দিবাগত রাত ২ টার দিকে হৃদয় লামিয়ার বাবাকে ফোন দিয়ে বলেন আপনার মেয়ে অসুস্থ সকালে নিয়ে যাবেন।পরে রাতেই তারা ওই বাড়িতে গিয়ে দেখে লামিয়া মৃত্যুবরন করেছে। আমাদের ধারণা তাকে মারধর করে মেরে ফেলা হয়েছে। পরে সকালে থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

নিহত লামিয়ার শ্বাশুড়ি বুলু বেগম বলেন,গত রাত ১ টার দিকে আমার ছেলের স্ত্রী অসুস্থ হয়ে পড়ে এবং শরীরের জ্বালাপোড়া শুরু হয়।পরে রাতেই তার মৃত্যু হয়।

নলছিটি থানার ওসি মুরাদ আলী জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামীকে আটক করা হয়েছে। আমরা এখনো কোন অভিযোগ পাইনি।অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD