• বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
শান্তিপূর্ণ ভোটের জন্য প্রস্তুত রাজশাহী গাইবান্ধায় জমি জমা কেন্দ্র করে কোদালের আঘাতে আহত ২জন চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র অভিযানে ০২টি বিদেশী পিস্তল, ০৪ টি ম্যাগজিন ও গুলি ৩ রাউন্ড জব্দ ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগের বিরুদ্ধে জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ চৌহালীতে হাত পাখার সর্বশেষ নির্বাচনী বিশাল জনসভা অনুষ্ঠিত। হারানো মোবাইল ফেরত দিলো আর, এম ,পি ভোটের ছুটিতে বাড়ি ফেরার ঢল ঢাকা টাঙ্গাইল মহাসড়কে উপচে পড়া ভিড় বাড়তি ভাড়া আদায় বদলগাছী উপজেলা বিএনপির আয়োজনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত স্বাধীনতাবিরোধী অপশক্তিকদের বিতাড়িত করার লক্ষ্যে ধানের শীষে ভোট দেওয়ার আহবান- আমিরুল ইসলাম খান আলিম। বিএনপি জনগণের আস্থা অর্জন করেছে ———-হারুনুর রশীদ

নওগাঁর মান্দায় বাস ও সিএনজি শ্রমিকদের মাঝে সংঘর্ষ,,,,,

Muntu Rahman / ২৮৫ Time View
Update : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩

নওগাঁর মান্দায় বাস ও সিএনজি শ্রমিকদের মাঝে সংঘর্ষ,,,,,

নওগাঁ জেলা প্রতিনিধি।

নওগাঁর মান্দায় সিএনজি চালক ও বাস মালিক সমিতির মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে মান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এসময় ২টি বাস ও ১৫ টি অটোরিকশা ভাঙচুর করা হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

আজ শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সাবাই হাট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে প্রায় তিন ঘন্টা ধরে ফেরিঘাট নওগাঁ-রাজশাহী মহাসড়কে বাস ও সিনজি চালিত অটোরিকশা চলাচল বন্ধ রয়েছে।

এব্যাপারে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিউজ্জামান বলেন, প্রশাসন ও মোটরশ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে নিষেধ করা সত্ত্বেও সিএনজি চালিত অটোরিকশা চালকেরা নওগাঁ-রাজশাহী মহাসড়কে জোর করে গাড়ি চালিয়ে আসতেছিলো এবং এবিষয়টিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে। বেলা দুইটার দিকে সাবাইহাট এলাকায় সিএনজি চালক ও মালিকেরা সংঘবদ্ধ হয়ে দুটি বাস ভাঙচুর করে। এ সময় বাস দুটির চালক ও তার সহকারীকে মারধর করা হয়। পরে বাসশ্রমিকেরা এ ঘটনার প্রতিবাদ জানানোর জন্য মান্দার ফেরিঘাট এলাকায় রাস্তার ওপর আড়াআড়িভাবে বাস রেখে যান চলাচল বন্ধ করে দেন।

এবিষয়ে সিএনজি-মালিক শ্রমিক সমিতি সাবাইহাট শাখার সভাপতি শফিকুল ইসলাম বলেন, নওগাঁ বাস মালিক সমিতি ও মোটর শ্রমিক ইউনিয়নের লোকজন সড়কের মোহাম্মদপুর সাইনবোর্ড এলাকায় অবৈধভাবে নতুন চেকপোস্ট বসিয়ে সিএনজিচালিত অটোরিকশা চলাচলে বাধা সৃষ্টি করে। আজকে বিকেলে নতুন চেকপোষ্টে একটি অটোরিকশার চালককে থামিয়ে মারধর করে মোটর শ্রমিক ইউনিয়নের লোকজন। পরে উপজেলার ফেরিঘাট এলাকায় বাসশ্রমিকেরা সিএনজি মালিক ও চালকের ওপর হামলা চালায়। এ সময় ১৫-১৬টি অটোরিকশা ভাঙচুর করা হয় এবং এ হামলায় অন্তত ১৫ জন অটোরিকশা শ্রমিক আহত হয়েছেন।

এ ব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে ফেরিঘাট এলাকায় পুলিশ মোতায়েন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ চলছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD