• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম:
তাহিরপুর উপজেলার চরগাঁও গ্রামে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী আটক, ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ। আসন্ন কালিয়াকৈর পৌরসভা নির্বাচন: ৫ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে সকলের দোয়া সমর্থন প্রত্যাশী আল ইসহাক রাব্বি সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ খাস কালেকশনের নামে অতিরিক্ত টাকা আদায়, ক্ষোভে ফুঁসছেন বাদাঘাটের ব্যবসায়ীরা চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির দুইটি অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ ​ কুষ্টিয়ার ভেড়ামারায় পরকীয়া ও পারিবারিক কলহের জেরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, টাকা ছিনতাইয়ের অভিযোগ চাঁচড়ায় মামা ভাগ্নে পরিষদ নিয়ে বিপাকে মানুষ টানা বৃষ্টি ও পাহাড়ী ঢল তাহিরপুরের নদ নদী ও হাওরের পানি বাড়ছে জলাবদ্ধতায় কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়: পরীক্ষা স্থগিত, চরম দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা যাদুকাটা নদীতে অপ্রতিরোধ্য মাসুক সরদারের ড্রেজার মেশিন

ধর্ষণে ব্যর্থ হয়ে শিশুকে গলা কেটে হত্যাচেষ্টা

Muntu Rahman / ৪৪৮ Time View
Update : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩

ধর্ষণে ব্যর্থ হয়ে শিশুকে গলা কেটে হত্যাচেষ্টা
বুলবুল আহমেদ – রংপুর ব্যুরো চীফ |

নীলফামারীর জলঢাকায় শারমিন আকতার (১৬) নামের সপ্তম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে গলা কেটে হত্যাচেষ্টা করেছে এক বখাটে। রবিবার (৯ জুলাই) আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘটনাটি ঘটেছে।

জলঢাকা থানার ভঅরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল আলম এ তথ্য নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ভুক্তভোগী শিশুর বাবা একজন কাটাপান ব্যবসায়ী। তিনি প্রতিদিনের মতো পাশের বাজারে দোকান করতে যান। এই সুযোগে একই এলাকার এক বখাটে বাড়িতে ঢুকে তার মেয়েকে ধর্ষণের চেষ্টা করে। পরে ব্যর্থ হয়ে হত্যার উদ্দেশ্যে তার গলা ও গাল কেটে দিয়ে পালিয়ে যায়।

ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে প্রথমে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুর অবস্থা আশঙ্কাজনক দেখে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছে অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফা মঞ্জুর ও ওসি মোক্তারুল আলম। পুলিশ এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি বলে জানা যায়।

ওসি মোক্তারুল আলম জানান, ঘটনার তদন্তের সার্থে আসামির (বখাটের) নাম বলা যাচ্ছে না। বাদীর অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD