• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বউয়ের পরকীয়া ও আইনি জটিলতায় নিঃস্ব সিঙ্গাপুর প্রবাসী, ন্যায়বিচারের দাবি মুন্সিগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের পর হত্যাচেষ্টার মামলার পলাতক আসামী মাদ্রাসা শিক্ষক র‍্যাব-১১, নারায়ণগঞ্জ কর্তৃক গ্রেফতার” নারায়ণগঞ্জের বন্দরে দুটি ইটভাটায় দেড় লক্ষ টাকা জরিমানা ও সতর্ক বার্তা কাউন্টার নারেটিভ সেল’-এর রাজশাহী বিভাগীয় প্রধান হলেন প্রয়াত এমপির সন্তান ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু মৃত্যুর আগে তার ফেসবুক পোষ্ট ছিলো- যার জীবনে দুঃখ ছাড়া কিছু নাই, তাকে দেখায় কষ্টের ভয়।’ ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বিএনসিসি প্লাটুন পরিদর্শন ভেড়ামারায় ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ প্রশিক্ষণ কর্মশালা ও গুণীজন সংবর্ধনার আমন্ত্রণপত্র প্রদান উপলক্ষে পুলিশ সুপারের সঙ্গে স্বদেশ বিচিত্রা প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ বাদাঘাটে বিক্ষোভের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ সাংবাদিক খুনের আস্ফালন: কার ছত্রছায়ায় অভয় পাচ্ছে খুনি মিজান? ​

দৌলতপুরে হারেজ উদ্দিন সোস্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃত্তি প্রদান

Muntu Rahman / ৩৬১ Time View
Update : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩

দৌলতপুরে হারেজ উদ্দিন সোস্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃত্তি প্রদান

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধিঃ কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার শিতলাইপাড়া গ্রামে অবস্থিত হারেজ উদ্দিন সোস্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন কর্তৃক মেধাবী শিক্ষার্থীদের এককালিন বৃত্তি প্রদান করা হয়েছে।

রবিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২ টার সময় শিতলাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ১৫ জন মেধাবী শিক্ষার্থীকে এ বৃত্তি দেওয়া হয়।

বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ফাউন্ডেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধ মোঃ মজিবুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এজাজ আহমেদ মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার সাঈদা সিদ্দিকা, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারেজ উদ্দিন।

উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক আবুল হাসনাত মিন্টু, হারুনুর রশীদ মিলন, ফরাত আলী প্রমুখ।

উল্লেখ্য, হারেজ উদ্দিন সোস্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন ২০১৮ সাল থেকে উপজেলার প্রাথমিক, মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে আসছে। এছাড়াও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ সহায়তা, ডায়াবেটিস রোগীদের জন্য মেডিকেল ক্যাম্প, অসহায় দুস্থদের জন্য অর্থ সহায়তা প্রদান করে এই ফাউন্ডেশন। কোভিড-১৯ মহামারীর সময় প্রায় এক হাজার পরিবারকে খাদ্য সহায়তা ও নগদ অর্থ সহায়তা করে আলোচনায় আসে এই ফাউন্ডেশন।

ফাউন্ডেশনের স্বপ্নদ্রষ্টা ও অ্যালকেম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আবুল হাসানাত মিন্টু বলেন, আমার বাবার নামে প্রতিষ্ঠিত ফাউন্ডেশনটি সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন মানবিক কাজ করে যাচ্ছে। আগামীতেও আমরা গরীব মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অব্যাহত রাখবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD