• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ব্যবসায়ীর উপর হামলার অভিযোগ  বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পালমোনারি রিহ্যাবিলিটেশন বিষয়ে দিনব্যাপী হ্যান্ডস-অন কর্মশালা অনুষ্ঠিত কুষ্টিয়া দৌলতপুরে বিয়ের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ  দৌলতপুরে ফিলিপনগর ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত তাহিরপুরে যাদুকাটা ও পাটলাই নদীর ৬টি ঘাটে অতিরিক্ত টোল আদায় আইন শৃঙ্খলা কমির সভায় ক্ষোভ ঝাড়লেন উপজেলা বিএনপি নেতা” আশুগঞ্জে ৩৮ মামলার আসামি রাসেল ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির উদ্যোগে সোনারগাঁয়ে হিংস্র জন্তু শিয়াল উদ্ধার ও অসুস্থ প্রাণীকে চিকিৎসা এবং উদ্ধার কার্যক্রম কালিয়াকৈরে দৃস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে আর্থিক অনুদান প্রদান বাঁশখালীর পুকুরিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত সালিসি বৈঠকে দেড় লাখ টাকায় মীমাংসা, চেয়ারম্যান ও মেম্বার খাটুনির মজুরি হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ

দৌলতপুরে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে রেজাউল চৌধুরীর পক্ষে মনোনয়ন সংগ্রহ

Montu Rahman / ২৭৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩

দৌলতপুরে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে রেজাউল চৌধুরীর পক্ষে মনোনয়ন সংগ্রহ

আছানুল হক কুষ্টিয়া দৌলতপুর

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য কুষ্টিয়া দৌলতপুর উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব রেজাউল হক চৌধুরীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বুধবার (২২ নভেম্বর) দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার ওবায়দুল্লাহ’র নিকট থেকে আওয়ামীলীগের দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রেজাউল হক চৌধুরীর পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করেন তার ছেলে ইমরান চৌধুরী কলিন্স।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও হোগলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক জাহারুল ইসলাম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোদাচ্ছিম বিল্লাহ, উপজেলা আ’লীগের কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা জান মোহাম্মদ,যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও সাবেক জেলা পরিষদ সদস্য আসাদুজ্জামান লোটন চৌধুরী,উপজেলা আ’লীগের সদস্য আক্তার মেম্বার, শহিদুল ইসলাম, দেওয়ান হাফিজুর রহমান, মামুন কবিরাজ, রিফাইতপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি জামিরুল ইসলাম বাবু , ফিলিপনগর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক কবিরাজ, বোয়ালিয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান, উপজেলা আ’লীগের সাবেক সদস্য খলিলুর রহমান, সাহিদুল মেম্বার,উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বকতিয়ার রহমান বাচ্চু,সহ সম্পাদক আব্দুল মজিদ, উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মজনু, উপজেলা কৃষকলীগ নেতা রিফাজ উদ্দিন ও আব্দুর সামাদ, আব্দুল খালেক,নুরে মোহাম্মদ জিকু (পল্টু), কামরুজ্জামান সবারত সহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD