• শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম:
কটিয়াদীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুর পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী জননেতা সফিক শাহ এর পৃষ্ঠপোষকতায় ক্লাসিক চেস ক্লাবের সংবর্ধনা সভা অনুষ্ঠিত মহিপুর থানা যুব অধিকার পরিষদ সভাপতির আকস্মিক দল ত্যাগ। কৃষকদের সেচ সংকট নিরসনে এমপি বুলবুলের সরজমিন পরিদর্শন র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে চাঞ্চল্যকর আলমগীর হোসেন হত্যা মামলার প্রধান আসামীকে ৫ ঘণ্টার মধ্যে গ্রেফতার কুষ্টিয়ার দৌলতপুরে পূর্ব শত্রুতারজেরে দামুশে বিষ দিয়ে ৬০ লক্ষ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে  সোনারগাঁয়ে প্রবাসী নিকট চাঁদা দাবি পরিবারের লোকজনকে জোর পূর্ব তুলে নেওয়ার হুমকি থানায় অভিযোগ নীলফামারী জলঢাকায় মাদকাসক্ত ছেলের হাতে মা-বাবা নিগৃহীত, যুবকের ১ বছরের জেল নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় ভুয়া ব্র্যান্ডের লিফটের ব্যবহার করে ভোজ্য তেল বিক্রিয়ের অপরাধে জরিমানাcf সরদার বাড়ির ছোট ছেলে আরিফুল কামাল লাইট ৫নং ওয়ার্ড কাউন্সিলর হয়ে নাগরিক সেবা করতে চান

দৌলতপুরে ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো কোম্পানীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ধোধন

Muntu Rahman / ৪৪৫ Time View
Update : মঙ্গলবার, ৬ জুন, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে কুষ্টিয়ার দৌলতপুরে ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো কোম্পানি লিমিটেডের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২০২৩ সালে অত্র এলাকায় ৩ লাখ ৬০ হাজার বৃক্ষের চারা রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য ধারণ করে সোমবার(৫ জুন) সকাল ১০ টায় আল্লারদর্গা আঞ্চলিক লীফ কার্যালয়ের নার্সারি চত্বরে ৫ জন মডেল চাষী কে ফলজ,বনজ ও ঔষধি বৃক্ষের চারা উপহার দেয়ার মাধ্যমে বিএটিবি’র বনায়ন ও নার্সারি কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন দৌলতপুর উপজেলার চেয়ারম্যান এ্যাডঃ এজাজ আহমেদ মামুন এবং দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ উবাইদুল্লাহ।

এসময় বিএটিবি রিজিওনাল ম্যানেজার শেখ শরীফুল ইসলাম, এরিয়া ম্যানেজার এস এম শহিদুল ইসলামসহ,স্থানীয় জনপ্রতিনিধি, চাষীগণসহ অন্যান্য স্টেইকহোল্ডারগণ উপস্থিত ছিলেন।

একই দিন বেলা ১২ টায় বিএটিবির উদ্যোগে কুষ্টিয়া জেলা পুলিশের ভেড়ামারা সার্কেল কার্যালয় চত্বরে ১০ টি ফলজ বৃক্ষের চারা রোপণ করেন অতিরিক্ত পুলিশ সুপার মহসীন আল মুরাদ।

এরপর আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে নলুয়া- মির্জাপুর আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী ১৫ পরিবারের মাঝে সবজ্বি বীজ ও ফলজ,বনজ ও ঔষধি বৃক্ষের চারা বিতরণ করা হয়।

পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিএটিবি’র কর্মকর্তাবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD