• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম:
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার নোয়াখালীতে ১১ (এগার) লিটার এ্যালকোহল সমৃদ্ধ বিয়ার ও ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন আসামি গ্রেফতার। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে মোটরসাইকেলসহ দুই জন আটক তাহিরপুরে জমি বিরোধে মামলা করায় নারীসহ ৬ জনকে কুপিয়ে জখম ‎ তাহিরপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, প্রেমিক পলাতক,বিয়ে না করলে আত্মহত্যা হুমকি বড়ধুল ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত তাহিরপুর পাটলাই নদী পথে বিআইডব্লিউটি ও টুল টেক্সের নামে অতিরিক্ত চাদাঁবাজি বন্ধের দাবিতে শ্রীপুর বাজারে মানববন্ধন অনুষ্ঠিত বদলগাছীতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য’ ঘোষিত বিলকুমারি-বিলজোয়ানার কার্যকর সুরক্ষার দাবি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা (UNO Yoshimasa)।

দৌলতপুরে ব্যবসায়ীর চুরি যাওয়া তামাক চোরের বাড়ি থেকে উদ্ধার

Muntu Rahman / ২৫৫ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪

আছানুল হক কুষ্টিয়া দৌলতপুর

কুষ্টিয়া দৌলতপুর উপজেলার ডাংমড়কা বাজারের তামাক ব্যবসায়ী লালন হোসেনের চুরি যাওয়া তামাক চোরের বাড়ি থেকে উদ্ধার করেছে দৌলতপুর থানা পুলিশ। চোর পলাতক রয়েছে।

ব্যবসায়ী লালন হোসেন ডাংমড়কা গ্রামের আনছের সরদারের ছেলে।

বুধবার(২০ শে মার্চ) মধ্যে রাতে চুরির ঘটনা ঘটে।

এ বিষয়ে ব্যবসায়ী লালন হোসেন বলেন, প্রতিদিনের মত গতকাল বুধবার রাত অনুমানিক ১২ টার দিকে আমার তামাকের গোডাউন তালা বদ্ধ করে বাড়িতে চলে যায়। সকালে এসে দেখি গোডাউনের তালা কাটা। গোডাউনে ভেতরে ঢুকে দেখি ১৩ বেল তামাক ও ক্যাস বাক্সে থাকা নগদ ২ লক্ষ টাকা চুরি হয়ে গেছে । প্রতি বেল তামাকের ওজন ৭২ কেজি করে, মোট তামাক ৯৩৬ কেজি। যার বাজার দর ২০৫৯২০ টাকা। সাথে সাথে আমার ঘরে থাকা সিসি ক্যামেরা দেখি এবং চুরি হওয়া সকল ফুটেজ পাই। চুরিতে আট জন ব্যক্তি সংযুক্ত ছিলো। তাদের শরিরের গঠন দেখে অনুমান করতে পারি, পরে থানা পুলিশের সহযোগিতা বাগোয়ান নতুন পাড়া গ্রামের মৃত অনছের আলীর ছেলে নানটু আলীর বসত ঘরের ভেতর থেকে আট বেল তামাক উদ্ধার হয়। এ সময় মৃত অনছের আলীর স্ত্রী রোকেয়া বেগম স্বীকার করেন তার ছেলে নানটু ও মৃত মহাবুলের ছেলে কমল হোসেন রাতে তামাক নিয়ে এসে রেখেছে।আমি এই ঘটনার তদন্ত করে চুরি সাথে জড়িত সকলের বিচার দাবি করছি।

এ সময় নানটু মা রোকেয়া বেগম ঘটনার সততা স্বীকার করেন এবং বলেন, কমল আলী ও আমার ছেলে নানটু সহ আর বেশ কয়জন রাতে এই তামাক নিয়ে এসেছে।

এ বিষয়ে আদাবাড়ীয়া ইউনিয়নের চার নাম্বার ওয়ার্ডে মেম্বার মকলেছুর রহমান, এলাকাবাসী আব্দুল মমিন, বাবোর হোসেন বলেন, বর্তমান সরকারের শাসন আমলে মানুষ যখন নিরাপদে ঘুমায় তখন এক শ্রেণীর মানুষ সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য ধরনের কাজ করে থাকে। তাই এদের সঠিক বিচার হওয়া উচিত। না হলে মানুষ সরকারও আইনের প্রতি শ্রদ্ধা হারাবে।

চুরি যাওয়া তামাক উদ্ধারে দৌলতপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, পুলিশ পরিদর্শক তদন্ত রাকিব হাচান সহ অফিসার ফোর্স ঘটনা স্থানে উপস্থিত হয়ে তামাক ব্যবসায়ী ও সকল মানুষকে চুরির সাথে জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে বলে আশ্বস্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD