• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, নির্মাণাধীন ভবন কর্তৃপক্ষকে ৫ হাজার টাকা জরিমানা বাঁশতলায় ইয়াবা বিক্রির সময় জনতার হাতে ধরা ৩, পুলিশের হাতে সোপর্দ আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জরুরী সভায় শহীদ সরকার মঙ্গল বটিয়াঘাটায় নদী ভাঙ্গনকবলিত এলাকা পরিদর্শন করেন এলজিডির খুলনা বিভাগীয় তত্ত্বাবধায়ক- নাজমুল হাসান চাঁপাইনবাবগঞ্জ  বালুগ্রাম  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত  শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা তিন কি:মি: খাল ভরাট চাঁচড়া ইউপির ১০ গ্রামের ফসল ডুবির দুশ্চিন্তায় কৃষক ষড়যন্ত্রমূলক মামলায় আসামিদের জামিন পুলিশের প্রশ্নবিদ্ধ তদন্ত গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে জামালগঞ্জে কর্মশালা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে ফলোআপ পরিদর্শন

দৌলতপুরে পল্লী চিকিৎসক চিকিৎসা দিতে গিয়ে কানের পর্দা ফাটালেন রুগীর

Muntu Rahman / ৪৫০ Time View
Update : রবিবার, ২০ আগস্ট, ২০২৩

দৌলতপুরে পল্লী চিকিৎসক চিকিৎসা দিতে গিয়ে কানের পর্দা ফাটালেন রুগীর

আছানুল হক কুষ্টিয়া দৌলতপুর

কুষ্টিয়া দৌলতপুর উপজেলার আদাবাড়ীয়া ইউনিয়নের গড়ুরা মিস্ত্রিপাড়ার মহাসিন আলীর ছেলে পল্লী চিকিৎসক জুয়েল রানার বিরুদ্ধে গড়ুরা মিস্ত্রি পাড়া গ্রামের আমানত আলীর স্ত্রী নুর বানু খাতুন নামের এক কানের রুগীর চিকিৎসা দিতে গিয়ে কানের পর্দা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী নুর বানু খাতুন কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ বিষয় ভুক্তভোগী গড়ুরা মিস্ত্রি পাড়া গ্রামের আমানত আলীর স্ত্রী নুর বানু খাতুন বলেন, গত ১৯ তারিখ দুপুরে মাথাভাঙা নদীতে গোসল করতে গিয়ে আমার ডান কানের ভিতরে পানি ডুকে যায়। পরে পল্লী চিকিৎসক জুয়েল রানার কাছে গেলে সে কিছু বুঝে উঠার আগেই আমার কানের ভিতরে লোহা জাতীয় একটি কি ঢুকিয়ে দেয় সাথে সাথে আমার কানের ভেতর থেকে রক্ত চলে আসে। তার পরে আমি জ্ঞান হারিয়ে ফেলি।

এ বিষয়ে ভুক্তভোগীর ছেলে, হাবুল হোসেন বলেন, জুয়েল রানা কোন ডাক্তার না। আমার মা একজন বয়স্ক মানুষ সে না বুঝে তার কাছে গেছে। কিন্তু সে আমার মায়ের কানের ভিতরের পর্দাটা নষ্ট করে দিয়েছে। বিষয়টি তদন্ত করে বিচার চাই এই রেজিস্ট্রেশন বিহীন ভুয়া ডাক্তারের।

এ বিষয়ে জানতে পল্লী চিকিৎসক জুয়েল রানর ফার্মেসিতে গেলে, তালা বদ্ধ পাওয়া যায় ফার্মেসি। মুঠোফোনে যোগাযোগ করলে জুয়েল রানা বলেন তার কোন ডাক্তারি করার মত কোন কাগজ পত্র নাই। গ্রামের মানুষ আসেন তাই চিকিৎসা দেন তিনি। তবে তার ড্রাগ লাইসেন্স আছে বলে দাবি করেন তিনি।

এদিকে জুয়েল রানার ধরনের কাজের কারণে ক্ষুদ্র এলাকাবাসী। এলাকাবাসী ও জুয়েল রানার আত্মীয়-স্বজনেরাই জানেন না তার লেখাপড়া যোগ্যতা কতদূর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD