• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির দুইটি অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ ​ কুষ্টিয়ার ভেড়ামারায় পরকীয়া ও পারিবারিক কলহের জেরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, টাকা ছিনতাইয়ের অভিযোগ চাঁচড়ায় মামা ভাগ্নে পরিষদ নিয়ে বিপাকে মানুষ টানা বৃষ্টি ও পাহাড়ী ঢল তাহিরপুরের নদ নদী ও হাওরের পানি বাড়ছে জলাবদ্ধতায় কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়: পরীক্ষা স্থগিত, চরম দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা যাদুকাটা নদীতে অপ্রতিরোধ্য মাসুক সরদারের ড্রেজার মেশিন রূপগঞ্জ থানা পুলিশ কর্তৃক ১,১০৭ বোতল ESKUF, ১টি ট্রাক ও ১টি CNG সহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার তাহিরপুরে ডিবি পুলিশের অভিযানে ১৩ লাখ টাকার ভারতীয় ফুচকা আটক; চো-রাকারবারি শাকিল, আল আমিনসহ ৫ জনের নামে মা-মলা ‎ ভিত্তিহীন অভিযোগে অতিষ্ট চা বিক্রেতা ঢাকুরিয়া জয়পুরের অলিয়ার ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

দৌলতপুরে নিজের গলায় কোপ দিয়ে আত্মহত্যা

Zakir Hossain Mithun / ৪৯৮ Time View
Update : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩

দৌলতপুরে নিজের গলায় কোপ দিয়ে আত্মহত্যা

আছানুল হক কুষ্টিয়া দৌলতপুর

কুষ্টিয়া দৌলতপুর উপজেলার দৌলতপুর ইউনিয়নের বাজার পাড়া গ্রামের এজের বিশ্বাসের ছেলে সোহেল রানা নিজের গলায় নিজে কোপ দিয়ে আত্মহত্যার অভিযোগ উঠেছে।

এ বিষয়ে প্রত্যাক্ষদর্শী চৌধুরী পাড়া গ্রামের দিন মহাম্মদের সাইদুর বলেন, আমি পাশের জমিতে কাজ করছিলাম হঠাৎ দেখি সোহেল রানা নিজের গলা ধরে দৌড়াচ্ছে এবং তার শরিরে রক্ত। আমি সহ আশে পাশের জমিতে কাজ করা ব্যক্তিরা তার বাড়িতে খবর দেই।

এ বিষয়ে সোহেল এর মা যমুনা খাতুন বলেন, প্রতিদিনের মত আমার ছেলে সকালে খাওয়া দাওয়া শেষে মাঠে যায়। আমি ও ছেলের সাথে বাজার পাড়ার পশ্চিমের মাঠে যায়। আমি ছেলেকে রেখে সকাল অনুমানিক ৯ টার পরে চলে আসি পরে শুনতে পাই আমার ছেলে নিজে, নিজের গলায় হাঁসুয়া দিয়ে কোপ দিয়ে আত্মহত্যা করেছে। তাকে উদ্ধার করে প্রথমে দৌলতপুর হাসপাতালে নিলে উন্নত চিকিৎসা জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।যাওয়ার সময় পথের মাঝে আমার ছেলে অনুমানিক ১১ টার সময় মারা যায় , আমাদের পারিবারিক কোন সমস্যা ছিলনা তবে আজ প্রায় ২ মাস যাবত একটু একটু মাথায় সমস্যা মনে হচ্ছিল।

এ বিষয়ে সোহেল রানার স্ত্রী চাঁদনী বলেন, আমাদের সংসারে কোন ঝামেলা ছিলনা সকালে খাওয়া দাওয়া শেষে মাঠে চলে যায়। হঠাৎ এলাকাবাসীর কাছে শুনি আমার স্বামী আত্মহত্যা করেছে। তবে আজ ২ মাস যাবত আমার স্বামীর মাথায় সমস্যা দেখা দিয়েছে। তবে আমরা কোন চিকিৎসা দেয় নাই।

ঘটনা স্থান পরিদর্শন করেন, দৌলতপুর থানা অফিসার ইনচার্জ মজিবুর রহমান। এ সময় তিনি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD