• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম:
র‍্যাবের অভিযানে জয়পুরহাট সদর এলাকা থেকে ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার নোয়াখালীতে ১১ (এগার) লিটার এ্যালকোহল সমৃদ্ধ বিয়ার ও ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন আসামি গ্রেফতার। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে মোটরসাইকেলসহ দুই জন আটক তাহিরপুরে জমি বিরোধে মামলা করায় নারীসহ ৬ জনকে কুপিয়ে জখম ‎ তাহিরপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, প্রেমিক পলাতক,বিয়ে না করলে আত্মহত্যা হুমকি বড়ধুল ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত তাহিরপুর পাটলাই নদী পথে বিআইডব্লিউটি ও টুল টেক্সের নামে অতিরিক্ত চাদাঁবাজি বন্ধের দাবিতে শ্রীপুর বাজারে মানববন্ধন অনুষ্ঠিত বদলগাছীতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য’ ঘোষিত বিলকুমারি-বিলজোয়ানার কার্যকর সুরক্ষার দাবি

দৌলতপুরের বিকাশ ব্যবসায়ী ঢাকায় থেকে নিখোঁজের ১০ দিনেও সন্ধান মেলেনি

Muntu Rahman / ৩৭৩ Time View
Update : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩

দৌলতপুরের বিকাশ ব্যবসায়ী ঢাকায় থেকে নিখোঁজের ১০ দিনেও সন্ধান মেলেনি

আছানুল হক কুষ্টিয়া দৌলতপুর

কুষ্টিয়া দৌলতপুর উপজেলার সাদিপুর দাড়ের পাড়া গ্রামের নজরুল ইসলাম এর ছেলে লিখন মিয়া (৩৪) দির্ঘ বছর যাবত ঢাকার শ্রীপুর থানার জৈনা বাজার (নয়েছ আলী এর বাড়ীর
ভাড়াটিয়া) একই মালিকের দোকান ঘরে ব্যবসা করে আসছে । হঠাৎ ১০ দিন যাবত সে নিখোঁজ। একমাত্র উপার্জনকারী ব্যক্তিকে হারিয়ে পরিবারটি অসহায় হয়ে পড়েছে।

পরিবার সহ এলাকায়বাসী শোকাহত।

এ বিষয়ে নিখোঁজ বিকাশ ব্যবসায়ীর লিখন মিয়ার স্ত্রী শ্যামলি আকতার বলেন, আমার স্বামী দির্ঘ বছর যাবত ঢাকার শ্রীপুর থানার জৈনা বাজার, নয়েছ আলীর দোকান ঘর ভাড়া নিয়ে বিকাশ এর ব্যবসা পরিচালনা করে আমাদের সংসার পরিচালনা করে আসছে।

গত ১৪ সেপ্টেম্বর দৌলতপুর থেকে ঢাকায় যায় আমার স্বামী । এবং ১৫ সেপ্টেম্বর বিকাল থেকে তার মোবাইল ফোন বন্ধ। তার সাথে আমরা কোন যোগাযোগ করতে পারছিনা। পরে আমরা এ বিষয়ে শ্রীপুর থানায় একটি জি ডি করেছি, যাহার নং ১৯৮০। আজ ১০ দিন অতিবাহিত হলেও আমার স্বামীর কোন খোঁজ আমরা পাই নাই। আমারা আমার স্বামী কে ফেরত পেতে চাই।

এ বিষয়ে জি ডি তদন্তকারী অফিসার সুজন কুমার পন্ডিত এস আই বলেন, এ বিষয়ে শ্রীপুর থানায় একটি জি ডি হয়েছে। বিষয়টি তদন্তাধীন আছে। তবে আমার ধারনা সে মানুষের টাকা পয়সা নিয়ে আত্মগোপনে আছে। অথবা কোন নারী গঠিত বিষয় আছে। তারপরে ও আমরা তৎপরতা চালাচ্ছি লিখন মিয়াকে উদ্ধারের জন্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD