• বুধবার, ১৩ মে ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম:
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির সাঁড়াশি অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ কটিয়াদীতে পানির গর্তে ডুবে ৩ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু মহানন্দা সেতুর টোল প্রত্যাহারের দাবিতে ডিসি অফিস ঘেরাও জনস্বাস্থ্য রক্ষায় তামাক কোম্পাানির সাথে আপোষ নয় শতাধিক তামাকবিরোধী সংগঠনের আহবান “নারায়ণগঞ্জের সদরে র‍্যাব-১১ এর অভিযানে ফেন্সিডিল, ইয়াবা জব্দ ও নগদ টাকাসহ একজন মাদক ব্যবসায়ী আটক পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরসহ আটক ১, জরিমানা ঝিনাইদহ সদর মধুহাটিতে জামায়াতের কর্মী সমাবেশে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা কালিয়াকৈরে ডাকাতির প্রস্তুতিকালে ৭ জন আটক -দেশীয় অস্ত্র উদ্ধার বটিয়াঘাটায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈ-মাসিক সভা ও পুরস্কার বিতরন এশিয়া পোস্ট-এর শুভ উদ্বোধনে এম মাসুদ রানা সুমনের অভিনন্দন ও শুভেচ্ছা

দৌলতপুরের চিলমারীতে কৃষকের গরু জোর পূর্বক ছিনিয়ে নেওয়ার অভিযোগ

Muntu Rahman / ৪৮৬ Time View
Update : শনিবার, ২৪ জুন, ২০২৩

দৌলতপুরের চিলমারীতে কৃষকের গরু জোর পূর্বক ছিনিয়ে নেওয়ার অভিযোগ

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধিঃ কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের চিলমারী গ্রামের ফেলু শেখের বাড়ি থেকে জোরপূর্বক ৪ টি গরু ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে, পরে ১ টি গরু উদ্ধার হলেও এখনো ৩ টি গরুর হদিস মেলেনি। শনিবার (২৪ জুন) ভোর রাতে এ ঘটনা ঘটেছে।

এ বিষয়ে ফেলু শেখ বলেন, আমি একজন সাধারণ কৃষক। গরু এবং ছাগল পালন করে আমার সারা বছরের জীবিকা নির্বাহ করে থাকি। প্রতি কুরবানি ঈদে ঢাকাতে নিয়ে গিয়ে গরু বিক্রয় করি। আগামী রবিবার (২৫ জুন) গরু গুলো ঢাকায় নিয়ে যাওয়ার কথা ছিল। তার দাবী শুক্রবার দিনগত রাতে অর্থাৎ শনিবার ভোর অনুমানিক ২ টার পরে ১৫ থেকে ২০ জনের একটি সঙ্ঘবদ্ধ দল তার বাড়িতে প্রবেশ করে। তার পরিবারের লোকজন সহ ফেলু শেখকে জিম্মি করে মারপিট করে ৪ টি গরু ছিনিয়ে নিয়ে যায়। পরে ১টি গরু মাঠের মাধ্যে ছেড়ে দিয়ে গেছে।

বিষয়টি নিয়ে চিলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, জোরপূর্বক ফেলু শেখকে বেঁধে রেখে তার ৪ টি গরু নিয়ে গেছে শুনেই আমি পুলিশ পাঠিয়ে ছিলাম। ১ টি গরু পাট খেত থেকে পাওয়া গিয়েছে তবে ৩ টি গরু নিয়ে গিয়েছে। পাশেই পুলিশ থাকে আরো একটু আগে জানতে পাইলে হয়তো গরু গুলো সব উদ্ধার হতো।

এ বিষয়ে চিলমারীর ইউনিয়ের অস্থায়ী ক্যাম্প ইনচার্জ ইন্সপেক্টর তাপস বলেন, জোর পূর্বক গরু নিয়ে যাওয়ার বিষয় শোনার সাথে সাথে ঘটনা স্থানে গিয়ে ছিলাম। একটি গরু নিয়ে যেতে পারে নাই তারা। এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ কে বিষয়টি অবগত করেছেন কিনা? এমন প্রশ্নের উত্তর তিনি বলেন। না স্যার কে জানানো হয় নাই।

এ বিষয়ে চিলমারী ইউনিয়ন বিট অফিসার মেহেদী হাচান বলেন, আমি শনিবার সকাল ৮ টার পরে শুনেছি চিলমারীতে জোর পূর্বক গরু নিয়ে গেছে। যাদের গরু হারিয়েছে তাদের থানান আসতে বলেছি।

জোরপূর্বক গরু ছিনিয়ে নেওয়ার ব্যপারে দৌলতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, এ ব্যপারে আমি কিছু জানি না, আপনার মুখেই প্রথম শুনলাম। ফেলু শেখ মামলা করতে চাইলে মামলা নেওয়া হবে। ঘটনাস্থলে পুলিশ থাকলেও ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ঘটনার ব্যপারে কিছু জানায়নি বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD