• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম:
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার নোয়াখালীতে ১১ (এগার) লিটার এ্যালকোহল সমৃদ্ধ বিয়ার ও ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন আসামি গ্রেফতার। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে মোটরসাইকেলসহ দুই জন আটক তাহিরপুরে জমি বিরোধে মামলা করায় নারীসহ ৬ জনকে কুপিয়ে জখম ‎ তাহিরপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, প্রেমিক পলাতক,বিয়ে না করলে আত্মহত্যা হুমকি বড়ধুল ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত তাহিরপুর পাটলাই নদী পথে বিআইডব্লিউটি ও টুল টেক্সের নামে অতিরিক্ত চাদাঁবাজি বন্ধের দাবিতে শ্রীপুর বাজারে মানববন্ধন অনুষ্ঠিত বদলগাছীতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য’ ঘোষিত বিলকুমারি-বিলজোয়ানার কার্যকর সুরক্ষার দাবি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা (UNO Yoshimasa)।

দুর্ঘটনামুক্ত পথের লক্ষ্যে চট্টগ্রামে সেভ দ্য রোড’র সমাবেশ ও প্রতিবেদন পাঠ

Yeasir Arafat Mifta / ২২৭ Time View
Update : শুক্রবার, ১০ মে, ২০২৪

মোঃহাসানুর জামান বাবু,চট্টগ্রাম।

দুর্ঘটনামুক্ত পথের লক্ষ্যে চট্টগ্রামে সেভ দ্য রোড-এর সমাবেশ ও প্রতিবেদন পাঠ অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে ১০ মে (শুক্রবার)সকালে অনুষ্ঠিত এ সমাবেশে চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ৪ মাসের প্রতিবেদন পাঠ করেন সেভ দ্য রোড-এর মহাসচিব শান্তা ফারজানা। প্রতিবেদনে উল্লেখ করা হয়- ৪ মাসে চট্টগ্রামের সড়কপথে ১ হাজার ৪৫০ টি দুর্ঘটনায় আহত হয়েছেন ১ হাজার ১৯৮ এবং নিহত হয়েছেন ৫৪ জন। গত ৪ মাসে ২৬৩ টি মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ২৬২ এবং নিহত ৭ জন। ১৩২ টি ট্রাক দুর্ঘটনায় আহত ১১৬ জন এবং নিহত ৫ জন; ৫০৪ টি বাস দুর্ঘটনায় আহত ৫১৫ জন এবং নিহত ৩০ জন। এছাড়াও ৫৪৮ টি থ্রী হুইলার-পিকআপ দুর্ঘটনায় আহত ৩০৫
জন এবং নিহত ১৩ জন। এছাড়াও রেলপথে অবৈধ রেলক্রসিং, দায়িত্বে অবহেলা সহ বিভিন্ন অসংগতির কারণে ৮২ টি দুর্ঘটনায় ৭৪ জন আহত এবং ৩ জন নিহত হয়েছে; নৌপুলিশের দায়িত্বে অবহেলা এবং চালকদের নিয়ম না মানাসহ বিভিন্ন কারনে ২৩৪টি দুর্ঘটনায় আহত হয়েছেন ১৭৪ এবং নিহত হয়েছেন ২ জন। পঠিত প্রতিবেদনের সাথে সংহতি প্রকাশ করেন কলামিস্ট ড. মুহাম্মদ কামাল উদ্দিন, উন্নয়নকর্মী উৎপল বড়ুয়া, সাংবাদিক কামাল উদ্দিন ও সেভ দ্য রোড-এর প্রতিষ্ঠাতা কলামিস্ট মোমিন মেহেদী। সমাজকর্মী নাসরিন সুলতানা খানমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সেভ দ্য রোড চট্টগ্রামের সমন্বয়ক মাহমুদ চিশতী এলেক্স, বাঁশখালী সেভ দ্য রোড-এর সভাপতি মোহাম্মদ এরশাদ, সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দীন প্রমুখ। এসময় বক্তারা বলেন, যেখানে সেখানে পার্কিং, বিপরীত পথে বাহন চালনা, গতিসীমা না মানাসহ বিভিন্ন কারণে প্রতিনিয়ত চট্টগ্রামে দুর্ঘটনা বাড়ছে। উত্তরণে সংশ্লিষ্টদের আশু পদক্ষেপ প্রয়োজন। সমাবেশে আকাশপথ দুর্ঘটনায় নিহত স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ-এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন সেভ দ্য রোড নেতৃবৃন্দ। এসময় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক ও মানবাধিকার কর্মী ইসমাইল ইমন,জামাল উদ্দিন জাহেদ, মিডিয়া কর্মীও ক্রীড়া সংগঠক হাসানুর জামান বাবু প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD