• রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
কালিয়াকৈরে প্রিপেইড মিটারের রাজত্ব-অন্ধকারে হাজারো মানুষের ভোগান্তি, চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তাহিরপুরে ব্যতিক্রমী পারাপার ব্যবস্থা, উঠেছে নানা প্রশ্ন চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা মহিপুরে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি’র উদ্বোধন। চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ——–ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী মেধার মূল্যায়নে গ্লোবাল ফোরাম অব কিশোরগঞ্জ: ১৩ কৃতি শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা প্রদান নির্বাচনী প্রচারণায় ভিন্ন মাত্রা: জালালপুরে আইনজীবী রফিকুল ইসলামের ফ্রি মেডিকেল ক্যাম্প জামালগঞ্জে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট এন্ড ইনোভেশন আইডিয়া শৌকেজিং প্রোগ্রাম অনুষ্ঠিত মহিপুরে ১ কেজি ৫৪০ গ্রাম গাঁজাসহ দুই নারীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

দরজা ভেঙে ঝিনাইদহের সাংবাদিক শারমিনের মরদেহ উদ্ধার 

Zakir Hossain Mithun / ৫৫৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২

দরজা ভেঙে ঝিনাইদহের সাংবাদিক শারমিনের মরদেহ উদ্ধার

শারমীন আরা রজনী, ঝিনাইদহ থেকে – রাজধানীর হাতিরঝিল এলাকার এক‌টি বাসা থে‌কে শবনম শারমিন (২৮) নামে এক সংবাদকর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত শারমিন দ্য রিপোর্ট ডট লাইফের ক্যামেরাম্যান ও নিউজ প্রেজেন্টার ছিলেন। মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে পাঠিয়েছে পুলিশ।

শারমিন ঝিনাইদহ সদর উপজেলার হারুন অর রশিদের মেয়ে। তার স্বামীর নাম সাইদুল ইসলাম। তিনি বেসরকারি টেলিভিশন এশিয়ান টিভির সাবেক অপরাধবিষয়ক প্রতিবেদক ছিলেন। বর্তমানে তিনি পলাতক।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে তার বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়ে‌ছে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন হাতিরঝিল থানার প‌রিদর্শক (তদন্ত) মো.মেজবাহ।

হাতিরঝিল থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল কুদ্দুস বলেন,খবর পেয়ে বড় মগবাজার ৩০৮ নম্বর বাড়ির পঞ্চম তলার একটি বাসার দরজা ভেঙে ভেতর থেকে ওই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।লাশটি পচে গেছে।ধারণা করা হচ্ছে,চার-পাঁচদিন আগে তার মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান,স্বামী সাইদুল ইসলামের সঙ্গে চলতি বছরের মার্চে বাসাটি তারা ভাড়া নেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।ঘটনাস্থল থেকে সিআইডির ফরেনসিক টিম বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে এবং বিস্তারিত তদন্তের পর তার মৃত্যুর কারণ সম্পর্কে বলা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD