• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ব্যবসায়ীর উপর হামলার অভিযোগ  বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পালমোনারি রিহ্যাবিলিটেশন বিষয়ে দিনব্যাপী হ্যান্ডস-অন কর্মশালা অনুষ্ঠিত কুষ্টিয়া দৌলতপুরে বিয়ের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ  দৌলতপুরে ফিলিপনগর ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত তাহিরপুরে যাদুকাটা ও পাটলাই নদীর ৬টি ঘাটে অতিরিক্ত টোল আদায় আইন শৃঙ্খলা কমির সভায় ক্ষোভ ঝাড়লেন উপজেলা বিএনপি নেতা” আশুগঞ্জে ৩৮ মামলার আসামি রাসেল ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির উদ্যোগে সোনারগাঁয়ে হিংস্র জন্তু শিয়াল উদ্ধার ও অসুস্থ প্রাণীকে চিকিৎসা এবং উদ্ধার কার্যক্রম কালিয়াকৈরে দৃস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে আর্থিক অনুদান প্রদান বাঁশখালীর পুকুরিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত সালিসি বৈঠকে দেড় লাখ টাকায় মীমাংসা, চেয়ারম্যান ও মেম্বার খাটুনির মজুরি হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ

তুরস্কের রাষ্ট্রদূতের দৌলতপুর সফর

Montu Rahman / ৫৭৪ Time View
Update : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩

তুরস্কের রাষ্ট্রদূতের দৌলতপুর সফর

আছানুল হক কুষ্টিয়া দৌলতপুর

কুষ্টিয়া দৌলতপুরে সফরে এসেছেন তুরস্কের রাষ্ট্রদূত হিজ এক্সসিলেন মিস্টার মুস্তফা উসমান তুরান । রবিবার সকাল ১১ টার সময় হেলিকাপ্টার যোগে মথুরাপুর মাধ্যমিক বিদ্যালয় চত্বরে নামেন তিনি।

এ সময় দৌলতপুর উপজেলা পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচছা প্রদান করেন দৌলতপুর উপজেলার আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান এজাজ আহম্মেদ মামুন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল জব্বার, কুষ্টিয়া জেলা পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার আবু রাসেল ফুলেল শুভেচছা প্রদান করেন। এ সময় আর উপস্থিত ছিলেন দৌলতপুর থানা অফিসার ইনচার্জ মজিবুর রহমান, পুলিশ পরিদর্শক তদন্ত মোস্তফা হাবিবুল্লাহ, জেলা গোয়েন্দা শাখা ডি বি, র‍্যাব, ফায়ার সার্ভিস সহ স্থানীয় গণমাধ্যম কর্মী।

পরে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে মথুরাপুর থেকে প্রাগপুর হেম আশ্রম যান তিনি। এবং পরিদর্শন করেন। এ সময় কুষ্টিয়া জেলা পুলিশের পক্ষ থেকে রাষ্ট্রিয় মর্যাদায় সালাম প্রদান করা হয়। সালাম প্রদান শেষে আশ্রমে রাষ্ট্রদূত বৃক্ষ রোপন করেন।

এ সময় আশ্রমে আগত সাধু ভক্তদের সাথে মতবিনিময় করেন। এবং বিকাল ৪ টার সময় ঢাকার উদ্দেশ্যে দৌলতপুর তিনি দৌলতপুর ত্যাগ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD