• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
কাউন্টার নারেটিভ সেল’-এর রাজশাহী বিভাগীয় প্রধান হলেন প্রয়াত এমপির সন্তান ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু মৃত্যুর আগে তার ফেসবুক পোষ্ট ছিলো- যার জীবনে দুঃখ ছাড়া কিছু নাই, তাকে দেখায় কষ্টের ভয়।’ ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বিএনসিসি প্লাটুন পরিদর্শন ভেড়ামারায় ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ প্রশিক্ষণ কর্মশালা ও গুণীজন সংবর্ধনার আমন্ত্রণপত্র প্রদান উপলক্ষে পুলিশ সুপারের সঙ্গে স্বদেশ বিচিত্রা প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ বাদাঘাটে বিক্ষোভের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ সাংবাদিক খুনের আস্ফালন: কার ছত্রছায়ায় অভয় পাচ্ছে খুনি মিজান? ​ চট্টগ্রামের লোহাগাড়ায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে সুমাইয়া জান্নাত (১৯) নামে বাঁশখালীর এক কলেজ ছাত্রী নিহত এবং একজন আহত হয়েছে। “র‍্যাব-১১ এর মাদক বিরোধী অভিযানে নারায়ণগঞ্জের বন্দর হতে অবৈধ মাদকদ্রব্য সহ ৪২০ বোতল স্কাফ উদ্ধার কালিয়াকৈরে কাবিটা ও কাবিখার ২ কোটি ৫৬ লাখ টাকার চেক বিতরণ

তাহিরপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন চেয়ারম্যান পদপ্রার্থী আফতাব উদ্দিন

Muntu Rahman / ১৯৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

আমির হোসেন স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী আফতাব উদ্দিন।
গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় তার নিজ বাড়িতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভায় চেয়ারম্যান পদপ্রার্থী আফতাব উদ্দিন বলেন, আসন্ন তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে জনগণের ব্যপক সারা পেয়ে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নমিনেশন জমা করেছি। গতকাল নমিনেশন যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা বৈধতা ঘোষণা করছেন।

আফতাব উদ্দিন বলেন, হাওর বেষ্টিত এ উপজেলার সাধারণ মানুষের জীবনমানের উন্নয়ন এবং তাদের সেবা করার লক্ষ্য নিয়েই মূলত প্রার্থী হওয়া। আপনার জানেন আমি টানা দুই মেয়াদে বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়ে জনগণের সেবা দিয়েছি। আমার বাবা আলহাজ্ব জয়নাল আবেদীনসহ আমরা মোট ৭বার ইউনিয়ন পরিষদে নির্বাচিত হয়েছি।

পরিবারের ঐতিহ্য তুলে ধরে তিনি আরও বলেন, আমার বাবা প্রায়াত জয়নাল আবেদীন তৎকালীন সময়ে সরকারের সাথে চুক্তি করে দেশের দ্বিতীয় রামসার সাইট খ্যাত টাঙ্গুয়ার হাওরে হিজল-করছ গাছ লাগিয়েছেন। তিনি দেশের বৃহত্তর শিমুল বাগান তৈরি করেছেন। পাশাপাশি বিভিন্ন স্কুল, কলেজ, ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ করেছেন।

জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী উল্লেখ করে তিনি বলেন, জনগণ যেভাবে আমাকে এবং আমাদের পরিবারকে ভালোবেসে বিগত সময়ের ন্যায় সারা দিয়েছেন তাতেই প্রমাণ করে আমাদের বিজয় সুনিশ্চিত। সভায় জেলায় কর্মরত বিভিন্ন প্রতিষ্ঠানের সাংবাদিকরা  উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD