• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁয় জাতীয়তাবাদী নাগরিক সমাজের উদ্যোগে গাছের চারা বিতরণ , মাছের পোনা অবমুক্ত ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা কর্মসূচি “সোনারগাঁও, নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ১২ মামলার আসামি গিটু হৃদয়ে ভগ্নীপ্রতি রাসেলকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করেছে র‌্যাব-১১ যাদুকাটায় প্রশাসনের অভিযানে বালু খেকোদের হামলা, ড্রেজার মেশিন আটক “নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় বিলাসবহুল গাড়ি হতে ১৪০ কেজি গাঁজাসহ গাড়ী জব্দ করেছে নারায়ণগঞ্জ র‍্যাব-১১ জামালগঞ্জে বদলিজনিত বিদায়ে এসিল্যান্ড মিনহাজুল ইসলামকে সংবর্ধনা চাঞ্চল্যকর “১১০ কেভি বিদ্যুৎ কেন্দ্রর আনসার সদস্যদের শটগান ডাকাতি” মামলায় লুন্ঠিত আরো১ টি শটগান উদ্ধার পিআইজির প্রশিক্ষণে এমপি আবু সুফিয়ান জাতীয় সংসদে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে প্রস্তাব তোলার প্রতিশ্রুতি কালিয়াকৈরে হানিট্যাপ চক্রের ৪ সদস্য আটক নওগাঁর বদলগাছীতে বাইসাইকেল, শিক্ষাবৃত্তি ও সেলাই মেশিন বিতরণ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

তাহিরপুরে আবুল কাশেমের উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা

Muntu Rahman / ২৩৪ Time View
Update : শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪

আমির হোসেন,স্টাফ রিপোর্টার::

আসন্ন তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মো.আবুল কাসেম’র পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ এপ্রিল) বিকালে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের শান্তিপুর বাজারে হাজারো মানুষের উপস্থিতিতে এ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় ইউপি সদস্য আব্দুর রাজ্জাক’র সভাপতিত্বে, সাবেক ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় পরামর্শ সভায় এসময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী, সাবেক উত্তর বড়দল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাশেম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপি নেতা মহিউদ্দিন, এনাম উদ্দিন তালুকদার, রফিকুল ইসলাম, আব্দুল হাসান রাজ, আকির উদ্দিন, মাওলানা আজিজুল ইসলাম, মো. নুরুজ্জামান, সাবেক ইউপি সদস্য সম্রাট মিয়া। এছাড়াও পরামর্শ সভায় উপজেলার সাতটি ইউনিয়নের রাজনৈতিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরামর্শ সভায় উপস্থিত ভোটার এবং নেতৃবৃন্দের সামনে সাবেক উত্তর বড়দল ইউনিয়ন পরিষদের দুই বারের সফল চেয়ারম্যান মো.আবুল কাসেম আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা করেন। এসময় উপস্থিত লোকজন তাকে করতালির মাধ্যমে স্বাগত জানায়।

তিনি পরামর্শ সভায় উপস্থিত সকলের সামনে বলেন,
‘আমি যদি উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচিত হতে পারি তাহলে প্রথমে উপজেলার প্রত্যেকটি ইউনিয়নের অনুন্নত রাস্তাঘাট সংস্কার ও নির্মাণ করবো। উপজেলাবাসীর জন্য ১০টি অ্যাম্বুলেন্স ব্যবস্থা করার চেষ্টা করবো। মেয়েদের লেখাপড়ার সুবিধার্থে প্রত্যেক ইউনিয়নে একটি করে গার্লস স্কুল নির্মাণ করবো এবং মসজিদ – মাদ্রাসার ইমাম মোয়াজ্জিমের বেতন – ভাতা চালু করার চেষ্টা করবো। যাদুকাটা নদীতে অবৈধ ড্রেজার বন্ধে সোচ্চার এবং শতবাক স্যানিটেশন, বিশুদ্ধ পানির ব্যবস্হা করবো।


আপনার মতামত লিখুন :

One response to “তাহিরপুরে আবুল কাশেমের উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা”

  1. ccdaoyqhtq says:

    Muchas gracias. ?Como puedo iniciar sesion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD