• সোমবার, ১৮ মে ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
কটিয়াদীতে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের ৯নং ওয়ার্ড সভাপতি পল্লী চিকিৎসক আবদুস সামাদের বাড়ি থেকে সরকারি চাল উদ্ধার ঘটনায় নোয়াখালী জেলা জামায়াতের আমীর ইসহাক খন্দকার নিম্নোক্ত বিবৃতি প্রদান করেন— স্বামীর সম্পত্তি দখলে মিথ্যা মামলার অভিযোগ জামিনে মুক্তির পরও তিন সন্তান নিয়ে নিরাপত্তাহীনতায় আঁখি বিলভাতিয়া সীমান্তে বিজিবির অভিযান ১৯৮ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক কুষ্টিয়ার ভেড়ামারায় বিনামূল্যে লেন্স সংযোজন ও চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত সুজনের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ভারতীয় ইয়াবা নিয়ে দেশে ঢোকার সময় বিজিবির হাতে আটক চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরক ও হেরোইনসহ ৩ জন গ্রেপ্তার তাহিরপুরে মাদকের বিরুদ্ধে অভিযানে নামলে,পুলিশের উপর হামলার ঘটনায় ৭জন আটক। যশোর ডিবির তিন এসআইকে আইজিপি ব্যাজ প্রদান

তাহিরপুরের যাদুকাটা নদীতে চাঁদাবাজি বন্ধসহ আট দফা বাস্তবায়নে ছাত্র-জনতার স্মারকলিপি

Muntu Rahman / ১৫৭ Time View
Update : রবিবার, ১১ আগস্ট, ২০২৪

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে চাঁদাবাজি বন্ধসহ আট দফা বাস্তবায়নে ছাত্র-জনতার স্মারকলিপি তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর বালু মহাল ও টোলট্যাক্সের নামে চাঁদাবাজি বন্ধসহ আট দফা বাস্তবায়নের জন্য স্মারকলিপি দিয়েছে ছাত্র-জনতা। শনিবার (১০ আগস্ট) দুপুরে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সুনামগঞ্জ জেলা প্রশাসক বরাবর এলাকাবাসী ও ছাত্র-জনতার পক্ষে স্মারকলিপি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী আবুল হাসনাত রাহুল ও আজিজুর রহমান কাউসার। প্রসঙ্গত, যাদুকাটা নদীর বালিমিশ্রিত পাথর কয়লা স¤পদ মাটি বালু ইজারার নামে এবং বেআইনি নৌকাঘাট ইজারার নামে একটি চক্র রাতারাতি কোটি কোটি টাকা হরিলুট করে নিচ্ছে। এতে দেশের মূল্যবান সম্পদ লুটসহ পরিবেশের মারাত্মক ক্ষতি এবং জনসাধারণ, শ্রমিক এবং ব্যবসায়ী জুলুমের শিকার হচ্ছেন। এই সব অবৈধ কার্যক্রম বন্ধের দাবি জানান ছাত্র-জনতা। স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, বিগত আওয়ামী লীগ সরকার খনিজ সম্পদ বালু পাথর সমৃদ্ধ যাদুকাটা নদী কিছু অংশকে বেআইনিভাবে মাটি বালু আইন ২০১০/ ১১ প্রয়োগ করে ইজারা দেয়। এতে শুধু মাটি বালু উত্তোলন করার কথা থাকলেও ইজারাদারগণ বেআইনিভাবে বালু ও মিশ্রিত পাথর উত্তোলনের মাধ্যমে উচ্চ হারে রয়েলিটি আদার করে হাতিয়ে নিচ্ছে দৈনিক কোটি কোটি টাকা। ইজারাকৃত এলাকার বাইরে খনিজ স¤পদ মন্ত্রণালয়ের গেজেটভুক্ত এলাকায় বালিমিশ্রিত পাথর উত্তোলন করা হচ্ছে। নদীর পাড় কেটে হাট-বাজার গ্রাম ধ্বংস করা হচ্ছে। পরিবেশ ও প্রতিবেশের মারাত্মক ক্ষতিকর ড্রেজারের মাধ্যমে বালি পাথর উত্তোলন হয়। সরকার নির্ধারিত রয়েলিটি আদায়ের তিন গুণ বেশি জুলুম করে আদায় করা হয়। ফাজিলপুর ও ঘাগড়া নদীর পাড়ে নৌকা ভিড়িয়ে কোনো প্রকার মালামাল উঠানামা হয় না। এই কথিত দুটি নৌকা ঘাটে টোল আদায় করা স পূর্ণ বেআইনি। বালু মহাল ও নৌকা ঘাটের ইজারাদারগণ চুক্তিপত্রের নির্দেশনা ভঙ্গের দায়ে অবিলম্বে তাদের ইজারা বাতিল করার দাবি জানানো হয়। তাছাড়া সুনামগঞ্জ তাহিরপুর সড়কের আনোয়ারপুর ব্রিজটি ধ্বংস হতে রক্ষার স্বার্থে বাল্কহেড নৌযান চলাচল বন্ধের দাবি জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD