• বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ব্যবসায়ীর উপর হামলার অভিযোগ  বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পালমোনারি রিহ্যাবিলিটেশন বিষয়ে দিনব্যাপী হ্যান্ডস-অন কর্মশালা অনুষ্ঠিত কুষ্টিয়া দৌলতপুরে বিয়ের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ  দৌলতপুরে ফিলিপনগর ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত তাহিরপুরে যাদুকাটা ও পাটলাই নদীর ৬টি ঘাটে অতিরিক্ত টোল আদায় আইন শৃঙ্খলা কমির সভায় ক্ষোভ ঝাড়লেন উপজেলা বিএনপি নেতা” আশুগঞ্জে ৩৮ মামলার আসামি রাসেল ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির উদ্যোগে সোনারগাঁয়ে হিংস্র জন্তু শিয়াল উদ্ধার ও অসুস্থ প্রাণীকে চিকিৎসা এবং উদ্ধার কার্যক্রম কালিয়াকৈরে দৃস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে আর্থিক অনুদান প্রদান বাঁশখালীর পুকুরিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত সালিসি বৈঠকে দেড় লাখ টাকায় মীমাংসা, চেয়ারম্যান ও মেম্বার খাটুনির মজুরি হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ

ঠাকুরগাঁওয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ৭ জন আটক 

Montu Rahman / ৩২০ Time View
Update : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩

ঠাকুরগাঁওয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ৭ জন আটক

মোঃ মজিবর রহমান ঠাকুরগাঁও থেকে ঃ
ঠাকুরগাঁও জেলায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ৭ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মোবাইল ফোন, ইলেকট্রনিকস ডিভাইস ও উত্তরপত্র জব্দ করা হয়।
শুক্রবার (৮ ডিসেম্বর) সকালে ঠাকুরগাঁও জেলার বিভিন্ন পরীক্ষাকেন্দ্র থেকে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির বলেন, ঠাকুরগাঁও জেলায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ৭ জনকে জালিয়াতির অভিযোগে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৪ জনের কাছে বিভিন্ন ডিভাইস পাওয়া যায় এবং বাকি তিনজন বাসা থেকে উত্তরপত্র পূরণ করে নিয়ে আসে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। আটককৃতরা হলেন- রাণীশংকৈল উপজেলার আলশিয়া গ্রামের মো. হুমায়নের ছেলে মো. সেহানুর ও বাজেবকশা গ্রামের টঙ্কনাথ বর্মনের ছেলে পঞ্চানন চন্দ্র, পীরগঞ্জ উপজেলার নারায়ণপুর গ্রামের শমেরুলের স্ত্রী মোছা. আর্জিনা ও টাটুয়াপাড়া গ্রামের আলিম উদ্দিনের ছেলে ওমর ফারুক, বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারী গ্রামের আনিসুর রহমান স্ত্রী হাসনা হেনা ও আলেকসিথি গ্রামের হাসান আলীর ছেলে আনোয়ার খালেক এবং রুহিয়া থানার মধুপুর গ্রামের আজহারুল ইসলামের স্ত্রী রোজিনা খাতুন।
উল্লেখ্য, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ২০২৩-এর ১ম গ্রুপের (রংপুর, বরিশাল ও সিলেট বিভাগ) আওতাধীন জেলাগুলোতে শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত জেলা পর্যায়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পর্বে একযোগে ১৭টি জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩ লাখ ৬০ হাজার ৭০০।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD